Numbers 16:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মণ্ডলী মূসা ও হারুনের বিরুদ্ধে একত্র হলে তারা জমায়েত-তাঁবুর দিকে মুখ ফিরালো, আর দেখলো মেঘ তা আচ্ছাদন করেছে এবং মাবুদের মহিমা প্রত্যক্ষ হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সেই সমাজ মোশি ও হারোণের বিপক্ষে একত্র হল এবং সমাগম তাঁবুর অভিমুখে ফিরল, হঠাৎ মেঘ তা আবৃত করল এবং সদাপ্রভুর মহিমা প্রত্যক্ষ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মণ্ডলী মোশির ও হারোণের প্রতিকূলে একত্র হইলে তাহারা সমাগম-তাম্বুর দিকে মুখ ফিরাইল, আর দেখ, মেঘ তাহা আচ্ছাদন করিয়াছে, এবং সদাপ্রভুর প্রতাপ প্রত্যক্ষ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মণ্ডলী মোশির ও হারোণের প্রতিকূলে একত্র হইলে তাহারা সমাগম-তাম্বুর দিকে মুখ ফিরাইল, আর দেখ, মেঘ তাহা আচ্ছাদন করিয়াছে, এবং সদাপ্রভুর প্রতাপ প্রত্যক্ষ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যখন সমাজের সব লোকেরা মোশি ও হারোণের বিরুদ্ধে জড়ো হয়ে মিলন-তাম্বুর দিকে ঘুরে দাঁড়াল তখন হঠাৎ মিলন-তাম্বুটা সেই মেঘে ঢেকে গেল এবং সদাপ্রভুর মহিমা প্রকাশ পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যখন সমাজের সব লোকেরা মূসা ও হারুনের বিরুদ্ধে জমায়েত হয়ে মিলন-তাম্বুর দিকে ঘুরে দাঁড়াল তখন হঠাৎ মিলন-তাম্বুটা সেই মেঘে ঢেকে গেল এবং মাবুদের মহিমা প্রকাশ পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি হারোণের বিরুদ্ধে সংঘবদ্ধ জনতা তখন সম্মিলন শিবিরের দিকে তাকাল, দেখল, সম্মিলন শিবির মেঘাবৃত হয়েছে এবং সেখানে প্রভু পরমেশ্বরের গৌরবজোতি দৃশ্যমান হয়ে উঠেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি এবং হারোণ সমাগম তাঁবুর সামনে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এটা হল, মণ্ডলী মোশির হারোণের বিরুদ্ধে জড়ো হলে তারা সমাগম তাঁবুর দিকে মুখ ফেরাল, আর তারা দেখল, মেঘ সমাগম তাঁবু ঢেকে দিয়েছে এবং সদাপ্রভুর মহিমা প্রকাশিত হয়েছে।