Numbers 16:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এই মণ্ডলীর মধ্য থেকে সরে যাও, আমি এক নিমিষে এদেরকে সংহার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই সমাজ থেকে পৃথক হও যেন আমি এক নিমেষেই এদের বিলুপ্ত করি।” তাঁরা ভূমিতে উপুড় হয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এই মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া যাও, আমি এক নিমিষে ইহাদিগকে সংহার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এই মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া যাও, আমি এক নিমিষে ইহাদিগকে সংহার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা এদের কাছ থেকে সরে যাও; আমি এখনই এদের শেষ করে দেব।” এই কথা শুনে তাঁরা মাটিতে উবুড় হয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা এদের কাছ থেকে সরে যাও; আমি এখনই এদের শেষ করে দেব।” এই কথা শুনে তাঁরা সেজদায় পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এই জনমণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে যাও, আমি এই জনমণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে যাও, আমি এই মুহূর্তে এদের ধ্বংস করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি হারোণকে বলল, “ধুনুচি নিয়ে তাতে বেদী থেকে আগুন নিয়ে রাখো| এরপর এতে সুগন্ধি ধূপধূনো দাও এবং ঐ লোকদের কাছে তাড়াতাড়ি গিয়ে তাদের পবিত্র করো| কারণ প্রভু তাদের প্রতি খুবই ক্রুদ্ধ হয়ে আছেন| ইতিমধ্যেই রোগ ছড়াতে শুরু করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা এই মণ্ডলীর মধ্যে থেকে উঠে যাও, আমি এক্ষুনি এদেরকে হত্যা করব।” তখন মোশি ও হারোণ উপুড় হয়ে পড়লেন।