Numbers 16:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা উবুড় হয়ে পড়লেন। আর মূসা হারুনকে বললেন, তোমার ধূপদানি নাও ও কোরবানগাহ্র উপর থেকে আগুন নিয়ে তার মধ্যে দাও এবং তাতে ধূপ দিয়ে শীঘ্র মণ্ডলীর কাছে গিয়ে তাদের জন্য কাফ্ফারা কর; কেননা মাবুদের সম্মুখ থেকে ক্রোধ বের হয়েছে, মহামারী আরম্ভ হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তারপর হারোণকে বললেন, “তোমার অঙ্গারধানী নাও, বেদি থেকে অঙ্গার নিয়ে তার মধ্যে আগুন ও ধূপ দাও এবং তাড়াতাড়ি সমাজের মধ্যে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত করো। সদাপ্রভুর রোষ নির্গত হয়েছে; মহামারি শুরু হয়ে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা উবুড় হইয়া পড়িলেন। আর মোশি হারোণকে কহিলেন, তোমার অঙ্গারধানী লও, ও যজ্ঞবেদির উপর হইতে অগ্নি লইয়া তাহার মধ্যে দেও, এবং তাহাতে ধূপ দিয়া শীঘ্র মণ্ডলীর নিকটে গিয়া তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর; কেননা সদাপ্রভুর সম্মুখ হইতে ক্রোধ নির্গত হইল, মহামারী আরম্ভ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা উবুড় হইয়া পড়িলেন। আর মোশি হারোণকে কহিলেন, তোমার অঙ্গারধানী লও, ও যজ্ঞবেদির উপর হইতে অগ্নি লইয়া তাহার মধ্যে দেও, এবং তাহাতে ধূপ দিয়া শীঘ্র মণ্ডলীর নিকটে গিয়া তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর; কেননা সদাপ্রভুর সম্মুখ হইতে ক্রোধ নির্গত হইল, মহামারী আরম্ভ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মোশি হারোণকে বললেন, “তোমার ধূপদানি নিয়ে তাতে বেদীর আগুন ভরে তার উপর ধূপ দাও আর তাড়াতাড়ি করে ঐ লোকদের কাছে গিয়ে তাদের পাপ ঢাকবার ব্যবস্থা কর। সদাপ্রভুর ক্রোধ প্রকাশ পেয়েছে, মড়ক শুরু হয়ে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মূসা হারুনকে বললেন, “তোমার ধূপদানি নিয়ে তাতে কোরবানগাহের আগুন ভরে তার উপর ধূপ দাও আর তাড়াতাড়ি করে ঐ লোকদের কাছে গিয়ে তাদের গুনাহ্ ঢাকবার ব্যবস্থা কর। মাবুদের রাগ প্রকাশ পেয়েছে, মহামারী শুরু হয়ে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা তখন মাটিতে উবুড় হয়ে পড়লেন। মোশি হারোণকে বললেন, তোমরা ধূপদানিটি নাও এবং বেদীর উপর থেকে আগুন নিয়ে তার মধ্যে রাখ ও তাতে ধূপ ছড়িয়ে শিগগির জনতার কাছে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর, কারণ প্রভুর ক্রোধ প্রজ্বলিত হয়েছে এবং মহামারী শুরু হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং হারোণ মোশির কথামতো কাজ করল| হারোণ সুগন্ধি ধূপধূনো ও আগুন এনে লোকদের মাঝখানে দৌড়ে গেল| কিন্তু লোকদের মধ্যে এর মধ্যেই অসুস্থতা শুরু হয়ে গিয়েছিল| এই কারণে হারোণ মৃত লোক এবং যারা জীবিত আছে তাদের মাঝখানে গিয়ে দাঁড়াল| লোকদের শুচি করার জন্যে যা দরকার হারোণ ঠিক তাই করল এবং তাদের অসুস্থতা আর বাড়ল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি হারোণকে বললেন, “তোমার ধুনুচি নাও ও যজ্ঞবেদির উপর থেকে আগুন নিয়ে তার মধ্যে দাও এবং তাতে ধূপ দিয়ে তাড়াতাড়ি মণ্ডলীর কাছে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর; কারণ সদাপ্রভুর সামনে থেকে রোষ নির্গত হল, মহামারী আরম্ভ হল।”