Numbers 16:47 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা যেমন বললেন, তেমনি হারুন (ধূপদানি) নিয়ে সমাজের মধ্যে দৌড়ে গেলেন; আর দেখ, লোকদের মধ্যে মহামারী আরম্ভ হয়েছিল, কিন্তু তিনি ধূপ দিয়ে লোকদের জন্য কাফ্ফারা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যে রকম বললেন, হারোণ ঠিক তাই করলেন, তিনি সমাজের মধ্যে দৌড়ে গেলেন। ততক্ষণে জনতার মধ্যে মহামারি ছড়িয়ে পড়েছিল, কিন্তু হারোণ ধূপ দিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি যেমন বলিলেন, অমনি হারোণ [অঙ্গারধানী] লইয়া সমাজের মধ্যে দৌড়িয়া গেলেন; আর দেখ, লোকদের মধ্যে মহামারী আরম্ভ হইয়াছিল, কিন্তু তিনি ধূপ দিয়া লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি যেমন বলিলেন, অমনি হারোণ অঙ্গারধানী লইয়া সমাজের মধ্যে দৌড়াইয়া গেলেন; আর দেখ, লোকদের মধ্যে মহামারী আরম্ভ হইয়াছিল, কিন্তু তিনি ধূপ দিয়া লোকদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হারোণ মোশির কথামতই ধূপদানিতে আগুন আর ধূপ দিয়ে ঐ সব লোকদের মধ্যে ছুটে গেলেন। এর মধ্যেই লোকদের মাঝে মড়ক শুরু হয়ে গিয়েছিল, কিন্তু হারোণ ধূপ উৎসর্গ করে তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হারুন মূসার কথামতই ধূপদানিতে আগুন আর ধূপ দিয়ে ঐ সব লোকদের মধ্যে ছুটে গেলেন। এর মধ্যেই লোকদের মাঝে মহামারী শুরু হয়ে গিয়েছিল, কিন্তু হারুন ধূপ কোরবানী করে তাদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির কথামত হারোণ তক্ষুণি ধূপদানি নিয়ে জনতার দিকে দৌড়ে গেলেন। ওদিকে তখন তাদরে মধ্যে মহামারী শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তিনি ধূপদানিতে ধূপ উৎসর্গ করে জনতার জন্য প্রায়শ্চিত্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোরহের কারণে যাদের মৃত্যু হয়েছিল তাদের ছাড়াও আরও 14,700 জন লোক অসুস্থতার জন্য মারা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং মোশি যেমন বললেন, তেমনি হারোণ ধুনুচি নিয়ে সমাজের মধ্যে দৌড়ে গেলেন; আর দেখ, লোকেদের মধ্যে মহামারী আরম্ভ হয়েছিল, কিন্তু তিনি ধূপ দিয়ে লোকেদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।