Numbers 16:48 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাঁড়ালেন; তাতে মহামারী নিবৃত্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জীবিত ও মৃত, এই উভয় দলের মধ্যে দণ্ডায়মান হলেন এবং মহামারি নিবৃত্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাঁড়াইলেন; তাহাতে মহামারী নিবৃত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাঁড়াইলেন; তাহাতে মহামারী নিবৃত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জীবিত ও মৃতদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন আর মড়ক থেমে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জীবিত ও মৃতদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন আর মহামারী থেমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি জীবিত ও মৃতদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন, মহামারী নিবৃত্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ঐ ভয়ঙ্কর অসুস্থতা আর এগোলো না এবং পরে হারোণ পবিত্র তাঁবুর প্রবেশপথে মোশির কাছে গিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মৃত ও জীবিত লোকেদের মধ্যে দাঁড়ালেন; তাতে মহামারী থেমে গেল।