Numbers 16:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি কারুন ও তার দলের সকলকে বললেন, কে মাবুদের লোক ও কে পবিত্র, কাকে তিনি নিজের সান্নিধ্যে আসতে দেবেন, তা মাবুদ খুব ভোরে জানাবেন। তিনি যাকে মনোনীত করবেন, শুধু সে-ই তাঁর কাছে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি কোরহ ও তার অনুগামীদের বললেন, “সকালবেলায় সদাপ্রভু প্রকাশ করবেন, কে তাঁর অধিকারভুক্ত এবং কে পবিত্র। তিনি সেই ব্যক্তিকে তাঁর নিকটবর্তী করবেন। যে ব্যক্তিকে তিনি মনোনীত করেন, সেই তাঁর নিকটবর্তী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্ত্তী করেন, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার নিকটবর্ত্তী করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্তী করেন, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই তাঁহার নিকটবর্তী করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি কোরহ ও তার দলের লোকদের বললেন, “কাল সকালেই সদাপ্রভু দেখিয়ে দেবেন কে তাঁর লোক এবং কে তাঁর উদ্দেশ্যে আলাদা করা। তিনিই সেই লোককে তাঁর সামনে যেতে দেবেন। যাকে তিনি বেছে নেবেন তাকে তিনি তাঁর সামনে যেতে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি কারুন ও তার দলের লোকদের বললেন, “কাল সকালেই মাবুদ দেখিয়ে দেবেন কে তাঁর বান্দা এবং কে পাক-পবিত্র। তিনিই সেই বান্দাকে তাঁর সামনে যেতে দেবেন। যাকে তিনি বেছে নেবেন তাকে তিনি তাঁর সামনে যেতে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি কোরহ্ এবং তাঁর দলের লোকদের বললেন, কাল সকালেই প্রভু পরমেশ্বর জানিয়ে দেবেন কে তাঁর লোক, কেই বা পবিত্র এবং কাকে তিনি নিজের সান্নিধ্যে যেতে দেবেন। তিনি যাকে মনোনীত করবেন, সে-ই তাঁর কাছে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সে কোরহ এবং তার অনুসরণকারীদের বলল, “আগামীকাল সকালে প্রভু দেখিয়ে দেবেন কোন্ ব্যক্তি প্রকৃতই তাঁর এবং কে প্রকৃতই পবিত্র| আর সেই ব্যক্তিকে প্রভু তাঁর কাছে নিয়ে আসবেন| প্রভু যাকে বেছে নেবেন তাকে তাঁর কাছে নিয়ে আসবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি কোরহকে ও তার দলের সবাইকে বললেন, “কে সদাপ্রভুর লোক ও কে পবিত্র, কাকে তিনি নিজের কাছাকাছি রাখেন, তা সদাপ্রভু সকালে জানাবেন; তিনি যাকে মনোনীত করবেন, তাকেই নিজের কাছাকাছি রাখবেন।