Numbers 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ কি তোমাদের কাছে ক্ষুদ্র বিষয় যে, ইসরাইলের আল্লাহ্‌ তোমাদেরকে ইসরাইলদের মধ্য থেকে পৃথক করে মাবুদের শরীয়ত-তাঁবুর সেবাকর্ম করার জন্য ও মণ্ডলীর সম্মুখে দাঁড়িয়ে তার পরিচর্যা করার জন্য তাঁর নিজের সান্নিধ্যে এনেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ঈশ্বর, অবশিষ্ট সমাজ থেকে তোমাদের পৃথক করে, তাঁর সান্নিধ্যে নিয়ে এসেছেন, যেন তোমরা সদাপ্রভুর আবাস তাঁবুর কাজকর্ম করো এবং সমাজের সামনে দাঁড়িয়ে থেকে তাদের পরিচর্যা করো, এই কি তোমাদের জন্য যথেষ্ট ছিল না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা কি তোমাদের কাছে ক্ষুদ্র বিষয় যে, ইস্রায়েলের ঈশ্বর তোমাদিগকে ইস্রায়েল-মণ্ডলী হইতে পৃথক্‌ করিয়া সদাপ্রভুর আবাসের সেবাকর্ম্ম করণার্থে ও মণ্ডলীর সম্মুখে দাঁড়াইয়া তাহার পরিচর্য্যা করণার্থে আপনার নিকটবর্ত্তী করিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা কি তোমাদের নিকটে ক্ষুদ্র বিষয় যে, ইস্রায়েলের ঈশ্বর তোমাদিগকে ইস্রায়েল-মণ্ডলী হইতে পৃথক করিয়া সদাপ্রভুর আবাসের সেবাকর্ম করণার্থে ও মণ্ডলীর সম্মুখে দাঁড়াইয়া তাহার পরিচর্যা করণার্থে আপনার নিকটবর্তী করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাই কি তোমাদের পক্ষে যথেষ্ট নয় যে, ইস্রায়েলীয়দের ঈশ্বর সমাজের অন্য লোকদের থেকে তোমাদের আলাদা করে নিজের কাছে নিয়ে এসেছেন যাতে তোমরা সদাপ্রভুর আবাস-তাম্বুর কাজ করতে পার এবং সমাজের লোকদের সেবা করবার জন্য তাদের সামনে দাঁড়াতে পার?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাই কি তোমাদের পক্ষে যথেষ্ট নয় যে, বনি-ইসরাইলদের আল্লাহ্‌ সমাজের অন্য লোকদের থেকে তোমাদের আলাদা করে নিজের কাছে নিয়ে এসেছেন যাতে তোমরা মাবুদের আবাস-তাম্বুর কাজ করতে পার এবং সমাজের লোকদের সেবা করবার জন্য তাদের সামনে দাঁড়াতে পার?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল কুলের ঈশ্বর যে ইসরায়েলী সমাজ থেকে তোমাদের পৃথক করে প্রভু পরমেশ্বরের শিবিরে পরিচর্যা এবং জনমণ্ডলীর সম্মুখে দাঁড়িয়ে তাঁদের সেবা করার জন্য তোমাদের নিযুক্ত করেছেন এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটাই কি যথেষ্ট নয় যে ইস্রায়েলের ঈশ্বর তোমাদের ইস্রায়েলের মণ্ডলী থেকে আলাদা করে প্রভুর পবিত্র তাঁবুর সেবা করার জন্য এবং মণ্ডলীর সামনে দাঁড়িয়ে তাঁর সেবা করার জন্য তোমাদের তাঁর কাছে নিয়ে এসেছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা কি তোমাদের কাছে খুব ছোট বিষয় যে, ইস্রায়েলের ঈশ্বর তোমাদেরকে ইস্রায়েল মণ্ডলী থেকে আলাদা করে সদাপ্রভুর সমাগম তাঁবুর সেবা কাজ করার জন্য ও মণ্ডলীর সামনে দাঁড়িয়ে তাঁর পরিচর্য্যা করার জন্য নিজের কাছাকাছি এনেছেন?