Numbers 17:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যে কেউ মাবুদের শরীয়ত-তাঁবুর কাছে যাবে, সেই মারা পড়বে। তবে আমরা কি সকলেই মারা পড়বো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ সদাপ্রভুর আবাস তাঁবুর কাছেও যদি আসে, সে মারা পড়বে। আমরা কি সবাই মরব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ নিকটে যায়, সদাপ্রভুর আবাসের নিকটে যায়, সেই মরে; আমরা কি সকলেই মারা পড়িব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ নিকটে যায়, সদাপ্রভুর আবাসের নিকটে যায়, সেই মরে; আমরা কি সকলেই মারা পড়িব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি সদাপ্রভুর আবাস-তাম্বুর কাছে যায় তবে সে মারা পড়বে; তাহলে আমরা কি সবাই মারা পড়ব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি মাবুদের আবাস-তাম্বুর কাছে যায় তবে সে মারা পড়বে; তাহলে আমরা কি সবাই মারা পড়ব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের শিবিরের কাছে যে যাবে সে-ই ধ্বংস হবে। তাহলে আমরা সকলেই কি এ ভাবে ধ্বংস হয়ে যাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কোনোও ব্যক্তি প্রভুর পবিত্র তাঁবুর কাছে আসে সে মারা যায়| তবে কি আমরা সকলেই মারা যাবো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ কাছে যায়, সদাপ্রভুর সমাগম তাঁবুর কাছে যায়, সেই মারা যাবে। আমরা কি সবাই মারা পড়ব?”