Numbers 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বলে তাদের পিতৃকুল অনুসারে সমস্ত নেতার কাছ থেকে একেক পিতৃকুলের জন্য এক একটি লাঠি, এভাবে বারোটি লাঠি গ্রহণ কর; প্রত্যেকের লাঠিতে তার নাম লেখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো এবং তাদের কাছ থেকে প্রত্যেক পিতৃকুলের নেতা প্রতি একটি করে, বারোটি লাঠি গ্রহণ করো। প্রত্যেক ব্যক্তির নাম তার লাঠিতে লেখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বলিয়া তাহাদের পিতৃকুলানুসারে সমস্ত অধ্যক্ষ হইতে এক এক পিতৃকুলের জন্য এক এক যষ্টি, এইরূপে বারো যষ্টি গ্রহণ কর; প্রত্যেকের যষ্টিতে তাহার নাম লেখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বলিয়া তাহাদের পিতৃকুলানুসারে সমস্ত অধ্যক্ষ হইতে এক এক পিতৃকুলের জন্য এক একটি যষ্টি, এইরূপে বারোটি যষ্টি গ্রহণ কর; প্রত্যেকের যষ্টিতে তাহার নাম লেখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েলীয়দের কাছে গিয়ে বল যেন তারা তাদের পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে প্রত্যেক গোষ্ঠীর নেতার কাছ থেকে একটা করে মোট বারোটা লাঠি তোমাকে দেয়। নেতাদের প্রত্যেকের নাম তুমি তার লাঠির উপর লিখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বনি-ইসরাইলদের কাছে গিয়ে বল যেন তারা তাদের পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে প্রত্যেক গোষ্ঠীর নেতার কাছ থেকে একটা করে মোট বারোটা লাঠি তোমাকে দেয়। নেতাদের প্রত্যেকের নাম তুমি তার লাঠির উপর লিখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী প্রধানের কাছ থেকে একটি করে মোট বারোটি যষ্টি তুমি সংগ্রহ কর এবং প্রত্যেকের যষ্টিতে তার নাম লেখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের সঙ্গে কথা বলো| বারোটি পরিবারগোষ্ঠীর প্রত্যেকটির নেতার কাছ থেকে একটি করে মোট বারোটি হাঁটার লাঠি বা ছড়ি নিয়ে এসো| প্রত্যেক ব্যক্তির নাম তার লাঠির ওপরে লেখো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের বলে তাদের পূর্বপুরুষ অনুসারে সমস্ত নেতার থেকে এক একটি গোষ্ঠীর জন্য এক একটি লাঠি, এই ভাবে বারোটি লাঠি গ্রহণ কর; প্রত্যেকের লাঠিতে তার নাম লেখ।