Numbers 17:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবির লাঠিতে হারুনের নাম লেখ; কেননা তাদের একেক পিতৃকুলের নেতার জন্য এক একটি লাঠি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবির লাঠিতে হারোণের নাম লিখবে, কারণ প্রত্যেক পিতৃকুলের শীর্ষ নেতার একটি করে লাঠি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবির যষ্টিতে হারোণের নাম লেখ; কেননা তাহাদের এক এক পিতৃকুলাধ্যক্ষের নিমিত্ত এক এক যষ্টি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবির যষ্টিতে হারোণের নাম লেখ; কেননা তাহাদের এক এক পিতৃকুলাধ্যক্ষের নিমিত্ত এক একটি যষ্টি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবি-গোষ্ঠীর লাঠিতে লিখবে হারোণের নাম, কারণ পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে প্রত্যেক গোষ্ঠীর নেতার জন্য একটা করেই লাঠি থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবি-গোষ্ঠীর লাঠিতে লিখবে হারুনের নাম, কারণ পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে প্রত্যেক গোষ্ঠীর নেতার জন্য একটা করেই লাঠি থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবি গোষ্ঠীর লাঠির উপরে তুমি হারোণের নাম লিখবে, কারণ প্রত্যেক গোষ্ঠীর প্রধানের জন্য একটি করে যষ্টি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি গোষ্ঠীর লাঠির ওপরে হারোণের নাম লেখ| বারোটি পরিবারগোষ্ঠীর প্রত্যেকটির নেতার জন্য অবশ্যই একটি করে লাঠি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবির লাঠিতে হারোণের নাম লেখ; কারণ তাদের এক একটি পূর্বপুরুষের জন্য এক একটি লাঠি হবে।