Numbers 17:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এরকম হবে, যে ব্যক্তি আমার মনোনীত, তার লাঠি মুকুলিত হবে; এভাবে আমি তোমাদের বিরুদ্ধে বনি-ইসরাইলরা যে অনবরত বচসা করে আসছে তা নিবৃত্ত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ব্যক্তিকে আমি মনোনীত করব তার লাঠি অঙ্কুরিত হবে এবং আমি আমার বিপক্ষে ইস্রায়েলীদের নিরবচ্ছিন্ন অসন্তোষ থেকে অব্যহতি পাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এইরূপ হইবে, যে ব্যক্তি আমার মনোনীত, তাহার যষ্টি মুকুলিত হইবে, তাহাতে ইস্রায়েল-সন্তানগণ তোমাদের প্রতিকূলে যে যে বচসা করে, তাহা আমি আপনার নিকট হইতে নিবৃত্ত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এইরূপ হইবে, যে ব্যক্তি আমার মনোনীত, তাহার যষ্টি মুকুলিত হইবে; তাহাতে ইস্রায়েল-সন্তানগণ তোমাদের প্রতিকূলে যে যে বচসা করে, তাহা আমি আপনার নিকট হইতে নিবৃত্ত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বেছে নেওয়া লোকের লাঠির গায়ে অংকুর দেখা দেবে। এইভাবে তোমাদের বিরুদ্ধে ইস্রায়েলীয়দের অনবরত বক্‌বক করবার হাত থেকে আমি রেহাই পাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বেছে নেওয়া বান্দার লাঠির গায়ে অংকুর দেখা দেবে। এইভাবে তোমাদের বিরুদ্ধে বনি-ইসরাইলদের অনবরত বক্‌বক করবার হাত থেকে আমি রেহাই পাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যে ব্যক্তি আমার মনোনীত তার যষ্টিই মুকুলিত হবে। এই ভাবে তোমাদের বিরুদ্ধে ইসরায়েলীদের বিক্ষোভ আমি নিবৃত্ত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যিকারের যাজক হওয়ার জন্য আমি একজনকে মনোনীত করব| আমি যে ব্যক্তিকে মনোনীত করব তার হাঁটার লাঠিতে নতুন পাতা গজাতে শুরু করবে| এই ভাবে আমি তোমার এবং আমার বিরুদ্ধে লোকদের অভিযোগ করা বন্ধ করে দেবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইরকম হবে, যে ব্যক্তি আমার মনোনীত, তার লাঠিতে কুঁড়ি হবে, তাতে ইস্রায়েল সন্তানরা তোমাদের বিরুদ্ধে যে যে অভিযোগ করে, সেটা আমি নিজের কাছ থেকে বন্ধ করব।”