Numbers 17:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বনি-ইসরাইলকে এসব বললে তাদের গোষ্ঠীর নেতৃবর্গ তাদের পিতৃকুল অনুসারে প্রত্যেক নেতার জন্য এক একটি লাঠি হিসেবে বারোটি লাঠি তাঁকে দিলেন এবং হারুনের লাঠিও তাঁদের মধ্যে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মোশি ইস্রায়েলীদের সঙ্গে কথা বললেন এবং তাদের নেতৃবৃন্দ তাঁকে প্রত্যেক পিতৃকুলের প্রধানের জন্য একটি করে বারোটি লাঠি দিলেন। হারোণের লাঠিও তাদের মধ্যে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই সকল কহিলে তাহাদের বংশাধ্যক্ষগণ তাহাদের পিতৃকুলানুসারে এক এক অধ্যক্ষের নিমিত্তে এক এক যষ্টি এইরূপে বারো যষ্টি, তাঁহাকে দিলেন; এবং হারোণের যষ্টি, তাঁহাদের যষ্টি সকলের মধ্যে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই সকল কহিলে তাহাদের বংশাধ্যক্ষগণ তাহাদের পিতৃকুলানুসারে এক এক অধ্যক্ষের নিমিত্তে এক এক যষ্টি, এইরূপে বারোটি যষ্টি তাঁহাকে দিলেন; এবং হারোণের যষ্টি তাঁহাদের যষ্টি সকলের মধ্যে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই মোশি সব কথা ইস্রায়েলীয়দের জানালেন, আর পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে তাদের প্রত্যেক গোষ্ঠী-নেতা তাঁকে একটা করে মোট বারোটা লাঠি দিলেন। সেই লাঠিগুলোর মধ্যে হারোণের লাঠিও ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মূসা সব কথা বনি-ইসরাইলদের জানালেন, আর পূর্বপুরুষদের গোষ্ঠী অনুসারে তাদের প্রত্যেক গোষ্ঠী-নেতা তাঁকে একটা করে মোট বারোটা লাঠি দিলেন। সেই লাঠিগুলোর মধ্যে হারুনের লাঠিও ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের এ কথা বললেন এবং তাদের গোষ্ঠী প্রধানেরা তখন প্রত্যেক গোষ্ঠী প্রধানের জন্য একটি করে মোট বারোটি যষ্টি তাঁকে দিলেন। হারোণের যষ্টিও এর মধ্যে ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি ইস্রায়েলের লোকদের সঙ্গে কথা বলল| নেতারা প্রত্যেকেই তাকে লাঠি দিলেন| সেখানে মোট বারোটি লাঠি হল| প্রত্যেক পরিবারগোষ্ঠীর প্রত্যেক নেতার কাছ থেকে পাওয়া একটি করে লাঠি সেখানে ছিল| লাঠিগুলোর মধ্যে একটি ছিল হারোণের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং মোশি ইস্রায়েল সন্তানদের এইসব বললে তাদের বংশের নেতারা তাদের পূর্বপুরুষ অনুসারে এক একটি নেতার জন্য এক একটি লাঠি, এই ভাবে বারোটি লাঠি, তাকে দিলেন এবং হারোণের লাঠি তাদের লাঠিগুলির মধ্যে ছিল।