Numbers 17:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মূসা ঐ সমস্ত লাঠি নিয়ে সাক্ষ্য-তাঁবুতে মাবুদের সম্মুখে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সাক্ষ্য তাঁবুর মধ্যে সেই লাঠিগুলি সদাপ্রভুর সামনে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মোশি ঐ সকল যষ্টি লইয়া সাক্ষ্য-তাম্বুতে সদাপ্রভুর সম্মুখে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মোশি ঐ সকল যষ্টি লইয়া সাক্ষ্য-তাম্বুতে সদাপ্রভুর সম্মুখে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি সেই লাঠিগুলো নিয়ে সাক্ষ্য-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সামনে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা সেই লাঠিগুলো নিয়ে সাক্ষ্য-তাম্বুর মধ্যে মাবুদের সামনে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যষ্টিগুলি নিয়ে চুক্তি সিন্দুক যে শিবিরে রক্ষিত ছিল, সেখানে প্রভু পরমেশ্বরের সম্মুখে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চুক্তির তাঁবুতে প্রভুর সামনে মোশি লাঠিগুলো রেখে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ঐ সমস্ত যষ্টি নিয়ে সাক্ষ্য তাঁবুতে সদাপ্রভুর সামনে রাখলেন।