Numbers 17:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন মূসা সাক্ষ্য-তাঁবুতে প্রবেশ করলেন, আর দেখ, লেবি গোষ্ঠীর হারুনের লাঠিটি অঙ্কুরিত, মুকুলিত ও পুষ্পিত হয়ে বাদাম ফল ধরেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন, মোশি সাক্ষ্য তাঁবুতে প্রবেশ করে দেখলেন, লেবির কূলসূচক হারোণের লাঠি; শুধুমাত্র যে অঙ্কুরিত হয়েছে, তা নয় কিন্তু মুকুলিত ও পুষ্পিত হয়েছে এবং কাঠবাদামও ধরেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিবসে মোশি সাক্ষ্য-তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখ, লেবি বংশ সম্পর্কীয় হারোণের যষ্টি অঙ্কুরিত, মুকুলিত ও পুষ্পিত হইয়া বাদাম ফল ধরিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর দিবসে মোশি সাক্ষ্য-তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখ, লেবি বংশ সমপর্কীয় হারোণের যষ্টি অঙ্কুরিত, মুকুলিত ও পুষিপত হইয়া বাদাম ফল ধরিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন মোশি সাক্ষ্য-তাম্বুতে ঢুকে দেখলেন, লেবি-গোষ্ঠীর পক্ষে রাখা হারোণের লাঠির গায়ে কেবল যে অংকুর দেখা দিয়েছে তা নয় তাতে কুঁড়ি হয়ে, ফুল ফুটে বাদামও ধরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন মূসা সাক্ষ্য-তাম্বুতে ঢুকে দেখলেন, লেবি-গোষ্ঠীর পক্ষে রাখা হারুনের লাঠির গায়ে কেবল যে অংকুর দেখা দিয়েছে তা নয় তাতে কুঁড়ি হয়ে, ফুল ফুটে বাদামও ধরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন মোশি সেই শিবিরে প্রবেশ করে দেখলেন, লেবি গোষ্ঠীর হারোণের যষ্টিটি পল্লবিত ও মুকুলিত হয়েছে এবং তাতে ফুল এবং বাদাম ফলও ধরেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন মোশি তাঁবুতে প্রবেশ করে হারোণের লাঠিটি দেখল| লেবি পরিবারের কাছ থেকে পাওয়া এই লাঠিই ছিল একমাত্র লাঠি যাতে নতুন পাতা গজিয়েছিল| সেই লাঠিটিতে শাখা প্রশাখা গজিয়েছিল এবং বাদামও ফলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন মোশি সাক্ষ্য তাঁবুতে প্রবেশ করলেন, আর দেখ, লেবি বংশের জন্য হারোণের লাঠি অঙ্কুর বের হয়ে, কুঁড়ি ধরে ও ফুল হয়ে বাদাম ফল ধরেছে।