Numbers 17:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা মাবুদের সম্মুখ থেকে ঐ সমস্ত লাঠি বের করে সমস্ত বনি-ইসরাইলের সাক্ষাতে আনলেন এবং তাঁরা তা দেখে প্রত্যেকে যার যার লাঠি গ্রহণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি, লাঠিগুলি সদাপ্রভুর কাছ থেকে বাইরে, ইস্রায়েলীদের কাছে নিয়ে এলেন। তারা সেগুলি দেখল এবং প্রত্যেক নেতা নিজের নিজের লাঠি গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি সদাপ্রভুর সম্মুখ হইতে ঐ সকল যষ্টি বাহির করিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সাক্ষাতে আনিলেন, এবং তাঁহারা তাহা দেখিয়া প্রত্যেকে আপন আপন যষ্টি গ্রহণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি সদাপ্রভুর সম্মুখ হইতে ঐ সকল যষ্টি বাহির করিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সাক্ষাতে আনিলেন, এবং তাঁহারা তাহা দেখিয়া প্রত্যেকে আপন আপন যষ্টি গ্রহণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তখন সদাপ্রভুর সামনে থেকে সমস্ত লাঠি বের করে এনে ইস্রায়েলীয়দের সামনে রাখলেন। তারা সেই লাঠিগুলো দেখল, আর নেতারা প্রত্যেকে নিজের নিজের লাঠি তুলে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তখন মাবুদের সামনে থেকে সমস্ত লাঠি বের করে এনে বনি-ইসরাইলদের সামনে রাখলেন। তারা সেই লাঠিগুলো দেখল, আর নেতারা প্রত্যেকে নিজের নিজের লাঠি তুলে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন প্রভু পরমেশ্বরের সম্মুখ থেকে ঐ যষ্টিগুলি এনে ইসরায়েলীদের সকলকে দেখালেন। তারা এই দেখে প্রত্যেকে নিজের নিজের যষ্টি নিয়ে নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কারণে মোশি প্রভুর সেই স্থান থেকে সমস্ত লাঠিগুলো নিয়ে এল| মোশি ইস্রায়েলের লোকদের সেই লাঠিগুলো দেখালেন| তারা সকলেই লাঠিগুলো দেখল এবং প্রত্যেক ব্যক্তি তাদের লাঠিগুলো ফিরিয়ে নিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি সদাপ্রভুর সামনে থেকে ঐ সব লাঠি বের করে সমস্ত ইস্রায়েল সন্তানের সাক্ষাৎে আনলেন এবং তারা সেটা দেখে প্রত্যেকে নিজেদের লাঠি গ্রহণ করলেন।