Numbers 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ হারুনকে বললেন, তুমি ও তোমার সঙ্গে তোমার পুত্ররা ও পিতৃকুল, তোমরা পবিত্র স্থানের বিরুদ্ধে ঘটিত অপরাধ বহন করবে এবং তুমি ও তোমার সঙ্গে তোমার পুত্ররা তোমাদের ইমাম-পদ-ঘটিত অপরাধ বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি, তোমার ছেলেরা এবং তোমার পিতৃকুল, পবিত্রস্থানের বিপক্ষে কৃত অপরাধের জন্য দায়ী হবে এবং তুমি ও তোমার ছেলেরা যাজকত্ব পদের বিপক্ষে কৃত অপরাধের জন্য দায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু হারোণকে কহিলেন, তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ ও তোমার পিতৃকুল, তোমরা ধর্ম্মধামঘটিত অপরাধ বহন করিবে, এবং তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ তোমাদের যাজকত্বপদ ঘটিত অপরাধ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু হারোণকে কহিলেন, তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ ও তোমার পিতৃকুল, তোমরা ধর্মধাম-ঘটিত অপরাধ বহন করিবে, এবং তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ তোমাদের যাজকত্বপদ-ঘটিত অপরাধ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু হারোণকে বললেন, “পবিত্র তাম্বুর বিরুদ্ধে যে সব অন্যায় করা হবে তার দায়িত্ব বহন করতে হবে তোমাকে, তোমার ছেলেদের এবং তোমার বংশের অন্যান্য লোকদের। এছাড়া পুরোহিতের কাজের মধ্যে যে সমস্ত অন্যায় হবে তার দায়িত্বও তোমাকে ও তোমার ছেলেদের বহন করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ হারুনকে বললেন, “পবিত্র তাম্বুর বিরুদ্ধে যে সব অন্যায় করা হবে তার দায়িত্ব বহন করতে হবে তোমাকে, তোমার ছেলেদের এবং তোমার বংশের অন্যান্য লোকদের। এছাড়া ইমামের কাজের মধ্যে যে সমস্ত অন্যায় হবে তার দায়িত্বও তোমাকে ও তোমার ছেলেদের বহন করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর হারোণকে বললেন, তুমি, তোমার পুত্রেরা এবং তোমার পিতৃকুলের লোকজন সকলে মিলে পবিত্র পীঠস্থানের দোষত্রুটির দায়দায়িত্ব বহন করবে এবং তুমি ও তোমার পুত্রেরা পৌরোহিত্যের ত্রুটির জন্য দায়ী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হারোণকে বললেন, “পবিত্র স্থানের বিরুদ্ধে যে কোনোরকম ভুল কাজের জন্য তুমি, তোমার পুত্ররা এবং তোমার পিতার পরিবারের সকল ব্যক্তি দায়ী থাকবে| যাজকগণের বিরুদ্ধে যে কোনোরকম ভুল কাজের জন্যে তুমি এবং তোমার পুত্ররা দায়ী থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি ও তোমার সঙ্গে তোমার ছেলেরা ও তোমার পূর্বপুরুষ, তোমরা পবিত্র স্থানের বিরুদ্ধে সমস্ত অপরাধ বহন করবে। কিন্তু কেবল তুমি ও তোমার সঙ্গে তোমার ছেলেরা তোমাদের যাজক পদের অপরাধ বহন করবে।