Numbers 18:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ সমস্তও তোমার হবে; বনি-ইসরাইলদের দানরূপ উত্তোলনীয় উপহার, তাদের সমস্ত দোলনীয় উপহার; আমি চিরস্থায়ী অধিকার হিসেবে সেসব তোমাকে ও তোমার পুত্রকন্যাদেরকে দিলাম; তোমার কুলের প্রত্যেক পাক-সাফ ব্যক্তি তা ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই সমস্ত তোমার, ইস্রায়েলীদের আনীত দোলনীয়-নৈবেদ্যের উপহারসমূহ থেকে যা কিছু পৃথক করে রাখা হয়। আমি সেসব তোমাকে, তোমার ছেলে ও মেয়েদের, তোমাদের নিয়মিত প্রাপ্য অংশ বলে দিলাম। তোমার কুলের প্রত্যেক ব্যক্তি, যে আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ, সে তা ভোজন করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্তও তোমার হইবে; ইস্রায়েল-সন্তানগণের দানরূপ উত্তোলনীয় উপহার, তাহাদের সমস্ত দোলনীয় উপহার; আমি চিরস্থায়ী অধিকারার্থে যে সমস্ত তোমাকে ও তোমার পুত্রগণকে ও তোমার কন্যাগণকে দিলাম; তোমার কুলের প্রত্যেক শুচি ব্যক্তি তাহা ভক্ষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্তও তোমার হইবে; ইস্রায়েল-সন্তানগণের দানরূপ উত্তোলনীয় উপহার, তাহাদের সমস্ত দোলনীয় উপহার; আমি চিরস্থায়ী অধিকারার্থে সেই সমস্ত তোমাকে ও তোমার পুত্রগণকে ও তোমার কন্যাগণকে দিলাম; তোমার কুলের প্রত্যেক শুচি ব্যক্তি তাহা ভক্ষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের দেওয়া সমস্ত দোলন-উৎসর্গের জিনিসও তোমার হবে। সেগুলো আমি তোমাকে ও তোমার বংশের সকলকে সব সময়কার পাওনা হিসাবে দিচ্ছি। তোমার পরিবারের মধ্যে যারা শুচি অবস্থায় থাকবে তারা তা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের দেওয়া সমস্ত দোলন-কোরবানীর জিনিসও তোমার হবে। সেগুলো আমি তোমাকে ও তোমার বংশের সকলকে সব সময়কার পাওনা হিসাবে দিচ্ছি। তোমার পরিবারের মধ্যে যারা পাক-সাফ অবস্থায় থাকবে তারা তা খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর এ গুলিও হবে তোমার প্রাপ্য: ইসরায়েলীরা আমার উদ্দেশে যে বিশেষ অর্ঘ্য নিবেদন করবে, সবই হবে তোমার। সে সবই আমি তোমাকে ও তোমার পুত্রকন্যাদের চিরকালীন প্রাপ্য স্বরূপ দিলাম। তোমার পরিবারের সকল শুচি ব্যক্তিই তা ভক্ষণ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবং ইস্রায়েলের লোকরা দোলনীয় নৈবেদ্য স্বরূপ যে সব উপহারসামগ্রী আমাকে দেয়, সেগুলোও তোমাদের| আমি তোমাকে, তোমার পুত্রদের এবং তোমার কন্যাদের এগুলো দিলাম| এটি তোমার অংশ| তোমার পরিবারের প্রত্যেক ব্যক্তি, যে শুচি সে এগুলো খেতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত নৈবেদ্যও তোমার হবে; ইস্রায়েল সন্তানদের উপহার হিসাবে উত্তোলনীয় নৈবেদ্য, তাদের আমার কাছে উপস্থিত করা সমস্ত উপহার। আমি চিরস্থায়ী অধিকারের জন্য সে সমস্ত তোমাকে ও তোমার ছেলেদেরকে ও তোমার মেয়েদেরকে দিলাম; তোমার কুলের সব শুচি ব্যক্তি তা খাবে।