Numbers 18:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাবুদের উদ্দেশে তাদের সকল উত্তম তেল, আঙ্গুর-রস ও গম প্রভৃতি যে যে অগ্রিমাংশ কোরবানী করে, তা আমি তোমাকে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা সদাপ্রভুর উদ্দেশে তাদের যেসব উৎকৃষ্ট জলপাই তেল, উত্তম নতুন দ্রাক্ষারস ও শস্য নিবেদন করে, যেসব অগ্রিমাংশ তারা উৎসর্গ করে, সে সমস্তই আমি তোমাকে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সদাপ্রভুর উদ্দেশে আপনাদের সকল উত্তম তৈল, দ্রাক্ষারস ও গোম প্রভৃতি যে যে অগ্রিমাংশ উৎসর্গ করে, তাহা আমি তোমাকে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সদাপ্রভুর উদ্দেশে আপনাদের সকল উত্তম তৈল, দ্রাক্ষারস ও গম প্রভৃতি যে যে অগ্রিমাংশ উৎসর্গ করে, তাহা আমি তোমাকে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়েরা তাদের প্রথমে তোলা ফসলের সবচেয়ে ভাল যে জলপাই তেল, নতুন আংগুর-রস ও শস্য সদাপ্রভুকে দেবে তা সবই আমি তোমাকে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বনি-ইসরাইলরা তাদের প্রথমে তোলা ফসলের সবচেয়ে ভাল যে জলপাই তেল, নতুন আংগুর-রস ও শস্য মাবুদকে দেবে তা সবই আমি তোমাকে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরয়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাদের তেল, দ্রাক্ষারস ও শস্যের যে সেরা অংশ দান করে তা সবই আমি তোমাকে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাদের ক্ষেতে উৎপন্ন প্রথম সবচেয়ে উৎকৃষ্ট অলিভ তেল, নতুন দ্রাক্ষারস, শস্য যা তারা আমার উদ্দেশ্যে উৎসর্গ করে তা আমি তোমাদের দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের সমস্ত উত্তম তেল, আঙ্গুর রস ও গম প্রভৃতি যে যে প্রথম অংশ উৎসর্গ করে, তা আমি তোমাকে দিলাম।