Numbers 18:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের দেশে উৎপন্ন সমস্ত রকমের প্রথম-পাকা ফলের যে অংশ তারা মাবুদের উদ্দেশে উপস্থিত করে, সেসব তোমার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভূমিজাত সমস্ত ফলের অগ্রিমাংশ যা তারা সদাপ্রভুর কাছে নিয়ে আসে, তা তোমাদেরই হবে। তোমরা পরিবারের প্রত্যেকে, যে আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ, সে তা ভোজন করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের দেশোৎপন্ন সর্ব্বপ্রকার ফলের যে আশুপক্বাংশ তাহারা সদাপ্রভুর উদ্দেশে উপস্থিত করে, সে সমস্ত তোমার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের দেশোৎপন্ন সর্বপ্রকার ফলের যে আশুপক্বাংশ তাহারা সদাপ্রভুর উদ্দেশে উপস্থিত করে, সেই সমস্ত তোমার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর কাছে আনা তাদের জমির প্রথম ফসল তোমার হবে। তোমার পরিবারে যারা শুচি অবস্থায় থাকবে তারা তা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের কাছে আনা তাদের জমির প্রথম ফসল তোমার হবে। তোমার পরিবারে যারা পাক-সাফ অবস্থায় থাকবে তারা তা খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের দেশে উৎপন্ন সব রকম ফলের অগ্রিমাংশ যা তারা প্রভু পরমেশ্বরের সম্মুখে নিয়ে আসে, তা সবই হবে তোমার পরিবারের শুচি ব্যক্তিরা তা গ্রহণ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশের সমস্ত প্রথম ফসল যা তারা প্রভুর উদ্দেশ্যে নিয়ে আসে তা তোমাদের হবে| তোমার পরিবারের প্রত্যেক ব্যক্তি, যে শুচি সে এটি খেতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের দেশে উৎপন্ন যে সমস্ত প্রথম পাকা ফল আমার কাছে উপস্থিত করে, সে সমস্ত তোমার হবে।