Numbers 18:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এক মাস বয়স থেকে আরম্ভ করে মুক্তি যোগ্য সকলকে মুক্ত করবে, তোমার নিরূপিত মূল্যে পবিত্র স্থানের বিশ গেরা পরিমিত শেকল অনুসারে পাঁচ শেকল রূপা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তাদের বয়স এক মাস হবে, তুমি তাদের নির্ধারিত মুক্তির মূল্যে, অর্থাৎ পবিত্রস্থানের শেকল অনুসারে, পাঁচ শেকল রুপোর বিনিময়ে মুক্ত করবে। এক শেকলের ওজন, কুড়ি গেরা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এক মাস বয়স্ক অবধি মোচনীয় সকলকে মুক্ত করিবে, তোমার নিরূপণীয় মূল্যে পবিত্র স্থানের বিংশতি গেরা পরিমিত শেকল অনুসারে পাঁচ শেকল রৌপ্য দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এক মাস বয়স্ক অবধি মোচনীয় সকলকে মুক্ত করিবে, তোমার নিরূপণীয় মূল্যে পবিত্র স্থানের বিংশতি গেরা পরিমিত শেকল অনুসারে পাঁচ শেকল রৌপ্য দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একমাস বয়স হলে পর ঠিক করা মুক্তির মূল্যে, অর্থাৎ দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল রূপা দিয়ে, মানুষের প্রথম পুরুষ সন্তানকে তুমি ছাড়িয়ে নিতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একমাস বয়স হলে পর ঠিক করা মুক্তির মূল্যে, অর্থাৎ দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল রূপা দিয়ে, মানুষের প্রথম পুরুষ সন্তানকে তুমি ছাড়িয়ে নিতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাস বয়স হলে তুমি সেটিকে পবিত্র পীঠস্থানের শেকেলের মান অনুযায়ী পাঁচ শেকেল রূপোর বিনিময়ে মুক্তি দেবে। (বিশ গেরায় এক শেকেল হয়।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন শিশুটির বয়স এক মাস, তখন তারা অবশ্যই তার দাম দেবে| খরচ হবে 2 আউন্স রূপো| তুমি অবশ্যই সরকারী মাপকাঠি অনুযায়ী রূপো ওজন করবে| সরকারী মাপকাঠি অনুসারে এক শেকল হল 20 জিরাহ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি এক মাস বয়সী মোচনীয় সবাইকে মুক্ত করবে, তোমার নির্ধারিত মূল্যে পবিত্র স্থানের কুড়ি গে রা পরিমাপের শেকল অনুসারে পাঁচ শেকল রূপা দেবে।