Numbers 18:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার ভাইয়েরা, যে লেবি বংশ তোমার পিতৃবংশ, তাদেরকেও সঙ্গে আনবে, তারা তোমার সঙ্গে যোগ দিয়ে তোমার পরিচর্যা করবে; কিন্তু তুমি ও তোমার পুত্ররা, তোমরা সাক্ষ্য-তাঁবুর সম্মুখে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পিতৃকুল থেকে সহচর লেবীয়দের নিয়ে এসো। যখন তুমি ও তোমার ছেলেরা সাক্ষ্য তাঁবুর সামনে পরিচর্যা করো, তারা তোমার সঙ্গে যোগ দিয়ে তোমাদের সাহায্য করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ভ্রাতৃগণ, যে লেবি বংশ তোমার পিতৃবংশ, তাহাদিগকেও সঙ্গে আনিবে, তাহারা তোমার সহিত যোগ দিয়া তোমার পরিচর্য্যা করিবে; কিন্তু তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ, তোমরা সাক্ষ্য-তাম্বুর সম্মুখে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ভ্রাতৃগণ, যে লেবি বংশ তোমার পিতৃবংশ, তাহাদিগকেও সঙ্গে আনিবে, তাহারা তোমার সহিত যোগ দিয়া তোমার পরিচর্যা করিবে; কিন্তু তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ, তোমরা সাক্ষ্য-তাম্বুর সম্মুখে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তোমার পূর্বপুরুষের গোষ্ঠী থেকে অন্য সব লেবীয়দের নিয়ে এস, যাতে তোমার সংগে যোগ দিয়ে তারা সাক্ষ্য-তাম্বুর সামনে সেবার কাজে তোমাকে ও তোমার ছেলেদের সাহায্য করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তোমার পূর্বপুরুষের গোষ্ঠী থেকে অন্য সব লেবীয়দের নিয়ে এস, যাতে তোমার সংগে যোগ দিয়ে তারা সাক্ষ্য-তাম্বুর সামনে এবাদত-কাজে তোমাকে ও তোমার ছেলেদের সাহায্য করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে শিবিরে চুক্তিসিন্দুক থাকে তার সম্মুখে তুমি ও তোমার পুত্রেরা যখন যাবে তখন লেবীয়দের, পিতৃকুল সম্পর্কে যারা তোমার জ্ঞাতি, তাদের সঙ্গে নেবে। পরিচর্যার কাজে তারা তোমাকে সাহায্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার পরিবারগোষ্ঠী থেকে অন্যান্য লেবীয় লোকদেরও নিয়ে এসো যাতে তারা তোমার সাথে যোগ দিতে পারে| তুমি তোমার পুত্রদের সাথে যখন চুক্তির সিন্দুকের সাক্ষাতে উপস্থিত থাকবে তখন তারা তোমাদের সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভাইয়েরা, যে লেবি বংশ তোমার পূর্বপুরুষ, তাদেরকেও সঙ্গে আনবে, তারা তোমার সঙ্গে যোগ দেবে ও সাহায্য করবে এবং তোমার ছেলেরা, তোমরা সাক্ষ্য তাঁবুর সামনে থাকবে।