Numbers 18:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ হারুনকে বললেন, তাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকবে না ও তাদের মধ্যে তোমার কোন অংশ থাকবে না; বনি-ইসরাইলদের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু হারোণকে বললেন, “তাদের দেশে তোমার কোনো উত্তরাধিকার থাকবে না, কিংবা তাদের মধ্যে তোমার কোনো অংশ থাকবে না। ইস্রায়েলীদের মধ্যে আমিই তোমার অংশ এবং অধিকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু হারোণকে কহিলেন, তাহাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকিবে না, ও তাহাদের মধ্যে তোমার কোন অংশ থাকিবে না; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু হারোণকে কহিলেন, তাহাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকিবে না, ও তাহাদের মধ্যে তোমার কোন অংশ থাকিবে না; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু হারোণকে বললেন, “ইস্রায়েলীয়দের দেশে তুমি কোন সম্পত্তির অধিকারী হবে না এবং জমাজমির কোন অংশও তুমি পাবে না। ইস্রায়েলীয়দের মধ্যে আমিই তোমার পাওনা অংশ, আমিই তোমার সম্পত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ হারুনকে বললেন, “ইসরাইলীয়দের দেশে তুমি কোন সম্পত্তির অধিকারী হবে না এবং জমাজমির কোন অংশও তুমি পাবে না। বনি-ইসরাইলদের মধ্যে আমিই তোমার পাওনা অংশ, আমিই তোমার সম্পত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর হারোণকে আরও বললেন, ইসরায়েলীদের ভূসম্পত্তিতে তোমার কোন অধিকার থাকবে না, তাদের সম্পত্তির কোন অংশ তুমি পাবে না। ইসরায়েল কুলে আমিই তোমার অংশ ও উত্তরাধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হারোণকে এও বললেন, “তুমি জমির কোনো অংশই পাবে না| অন্যান্য লোকরা যা অধিকারভুক্ত করে থাকে এমন কোনো কিছুই তুমি অধিকারভুক্ত করতে পারবে না| আমি, প্রভু তোমারই হবো| ইস্রায়েলের লোকরা সেই দেশ পাবে যা আমি তাদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম| কিন্তু আমিই তোমার অংশ ও অধিকার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু হারোণকে বললেন, “তাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকবে না ও তাদের মধ্যে তোমার কোন অংশ থাকবে না; ইস্রায়েল সন্তানদের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।