Numbers 18:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, লেবীয়রা যে সেবাকর্ম করছে, জমায়েত-তাঁবু সম্বন্ধীয় তাদের সেই সেবাকর্মের বেতনরূপে আমি তাদের অধিকার হিসেবে ইসরাইলের মধ্যে সমস্ত দশ ভাগের এক ভাগ দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সমাগম তাঁবুর পরিচর্যার সময় লেবীয়েরা যে কাজ করে, তাঁর পরিবর্তে আমি উত্তরাধিকারস্বরূপ তাদের ইস্রায়েলের সমস্ত দশমাংশ দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, লেবির সন্তানগণ যে সেবাকর্ম্ম করিতেছে, সমাগম-তাম্বু সম্বন্ধীয় তাহাদের সেই সেবাকর্ম্মের বেতনরূপে আমি তাহাদের অধিকারার্থে ইস্রায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, লেবির সন্তানগণ যে সেবাকর্ম করিতেছে, সমাগম-তাম্বু সম্বন্ধীয় তাহাদের সেই সেবাকর্মের বেতনরূপে আমি তাহাদের অধিকারার্থে ইস্রায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়েরা তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ আমাকে দেবে তা আমি পাওনা হিসাবে লেবীয়দের দিলাম। মিলন-তাম্বুর সেবার কাজের বদলে তারা তা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বনি-ইসরাইলরা তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ আমাকে দেবে তা আমি পাওনা হিসাবে লেবীয়দের দিলাম। মিলন-তাম্বুর এবাদত-কাজের বদলে তারা তা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরের পরিচর্যায় নিযুক্ত থাকার জন্য লেবীয়দের আমি ইসরায়েলীদের সম্পদের দশভাগের একভাগ পাওয়ার অধিকার দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকরা তাদের যা কিছু আছে তার এক দশমাংশ আমাকে দেবে| সুতরাং সেই এক দশমাংশ আমি লেবির সকল উত্তরপুরুষদের দিয়ে দিচ্ছি| সমাগম তাঁবুতে তারা যে সেবাকার্য করেছে তার জন্য এটি তাদের পারিশ্রমিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, লেবির সন্তানরা যে সেবা কাজ করছে, সমাগম তাঁবুতে তাদের সেই সেবা কাজের বেতন হিসাবে আমি তাদের অধিকারের জন্য ইস্রায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম।