Numbers 18:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইল গুনাহের দায়ে যেন না মরে, এজন্য তারা আর জমায়েত-তাঁবুর কাছে আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন অবধি ইস্রায়েলীরা অবশ্যই সমাগম তাঁবুর নিকটস্থ হবে না, নতুবা তারা তাদের পাপের পরিণতি ভোগ করবে ও মারা পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ পাপ বহন করতঃ যেন না মরে, এই জন্য তাহারা আর সমাগম-তাম্বুর নিকটে আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ পাপ বহন করতঃ যেন না মরে, এই জন্য তাহারা আর সমাগম-তাম্বুর নিকটে আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন থেকে অন্য ইস্রায়েলীয়েরা আর মিলন-তাম্বুর কাছে যেতে পারবে না। তা করলে তারা তাদের পাপের ফল ভোগ করবে আর মারা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন থেকে অন্য বনি-ইসরাইলরা আর মিলন-তাম্বুর কাছে যেতে পারবে না। তা করলে তারা তাদের গুনাহের ফল ভোগ করবে আর মারা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন থেকে ইসরায়েলীরা আর সম্মিলন শিবিরের কাছে আসবে না, অন্যথায় তারা পাপের ভাগী হয়ে মারা পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন থেকে সমাগম তাঁবুর কাছে ইস্রায়েলের অন্যান্য লোকরা অবশ্যই যাবে না| যদি তারা সেটা করে, তবে তাদের অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল সন্তানরা পাপ বহন করে যাতে না মরে, এই জন্য তারা আর সমাগম তাঁবুর কাছে আসবে না।