Numbers 18:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লেবীয়েরাই জমায়েত-তাঁবু সম্বন্ধীয় সেবাকর্ম করবে এবং তারা নিজ নিজ অপরাধ বহন করবে, এ-ই তোমাদের পুরুষানুক্রমিক চিরস্থায়ী নিয়ম; বনি-ইসরাইলদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবলমাত্র লেবীয়েরাই সমাগম তাঁবুর সংশ্লিষ্ট কাজকর্ম করবে এবং তাঁর বিপক্ষে কৃত অপরাধসমূহের দায়িত্ব বহন করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এই বিধি চিরস্থায়ী। তারা ইস্রায়েলীদের মধ্যে কোনো উত্তরাধিকার পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লেবীয়েরাই সমাগম-তাম্বু সম্বন্ধীয় সেবাকর্ম্ম করিবে, এবং তাহারা আপন আপন অপরাধ বহন করিবে, ইহা তোমাদের পুরুষানুক্রমিক চিরস্থায়ী বিধি; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহারা কোন অধিকার পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লেবীয়েরাই সমাগম-তাম্বু সম্বন্ধীয় সেবাকর্ম করিবে, এবং তাহারা আপন আপন অপরাধ বহন করিবে, ইহা তোমাদের পুরুষানুক্রমিক চিরস্থায়ী বিধি; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহারা কোন অধিকার পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরাই মিলন-তাম্বুর কাজ করবে এবং সেই সমপর্কে তাদের সব অন্যায়ের জন্য তারাই দায়ী হবে। বংশের পর বংশ ধরে এটাই হবে একটা স্থায়ী নিয়ম। অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্যে লেবীয়েরা কোন সম্পত্তির অধিকারী হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রাই মিলন-তাম্বুর কাজ করবে এবং সেই সম্পর্কে তাদের সব অন্যায়ের জন্য তারাই দায়ী হবে। বংশের পর বংশ ধরে এটাই হবে একটা স্থায়ী নিয়ম। অন্যান্য বনি-ইসরাইলদের মধ্যে লেবীয়রা কোন সম্পত্তির অধিকারী হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়রাই শুধু সম্মিলন শিবিরের কাজকর্ম করবে এবং তার ত্রুটি বিচ্যুতির জন্য তারাই দায়ী হবে। বংশপরম্পরায় চিরকাল তোমরা এই অনুশাসন মেনে চলবে। ইসরায়েলীদের সম্পত্তিতে তাদের কোন অধিকার থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা, যারা সমাগম তাঁবুতে কাজ করে তারা এর বিরুদ্ধে যে কোনোরকম পাপ কাজের জন্যে দায়ী| এটিই বিধি| এইটিই চিরকাল চলবে| আর এই লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা ইস্রায়েলের লোকদের মধ্যে কোনো দেশই পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লেবীয়েরাই সমাগম তাঁবুর সেবা কাজ করবে এবং তারা নিজের পাপ বহন করবে, এটা তোমাদের বংশ পরম্পরা অনুসারে চিরস্থায়ী বিধি; ইস্রায়েল সন্তানদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।