Numbers 18:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বনি-ইসরাইল মাবুদের উদ্দেশে উত্তোলনীয় উপহার হিসেবে যে দশ ভাগের এক ভাগ কোরবানী করে, তা আমি লেবীয়দেরকে অধিকার হিসেবে দিলাম; এজন্য তাদের উদ্দেশে বললাম, বনি-ইসরাইলদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিবর্তে, আমি লেবীয়দের অধিকারস্বরূপ সমস্ত দশমাংশ দান করছি, যা ইস্রায়েলীরা, সদাপ্রভুর কাছে উপহারস্বরূপ নিবেদন করে। এই জন্য আমি তাদের সম্পর্কে এই কথা বলেছি, ‘ইস্রায়েলীদের মধ্যে তাদের কোনো উত্তরাধিকার থাকবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহাররূপে যে দশমাংশ উৎসর্গ করে, তাহা আমি লেবীয়দিগকে অধিকারার্থে দিলাম; এই জন্য তাহাদের উদ্দেশে কহিলাম, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহারা কোন অধিকার পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহাররূপে যে দশমাংশ উৎসর্গ করে, তাহা আমি লেবীয়দিগকে অধিকারার্থে দিলাম; এই জন্য তাহাদের উদ্দেশে কহিলাম, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহারা কোন অধিকার পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর কাছে দান হিসাবে তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ উপস্থিত করবে তা-ই আমি পাওনা হিসাবে তাদের দিলাম। সেইজন্যই আমি সদাপ্রভু তাদের সম্বন্ধে বলেছি, লেবীয়েরা অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্যে কোন সম্পত্তির অধিকারী হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে বনি-ইসরাইলরা মাবুদের কাছে দান হিসাবে তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ উপস্থিত করবে তা-ই আমি পাওনা হিসাবে তাদের দিলাম। সেইজন্যই আমি মাবুদ তাদের সম্বন্ধে বলেছি, লেবীয়রা অন্যান্য বনি-ইসরাইলদের মধ্যে কোন সম্পত্তির অধিকারী হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ইসরায়েলীরা তাদের সম্পদের যে দশমাংশ প্রভু পরমেশ্বরের উদ্দেশে অর্ঘ্যস্বরূপ উৎসর্গ করে, তারই উত্তরাধিকার আমি তাদের দিয়েছি। সেই জন্যই আমি তাদের সম্পর্কে বলেছি, ইসরায়েলীদের সম্পত্তিতে তাদের কোন অধিকার থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলের লোকরা তাদের যা কিছু আছে তার সব কিছুর এক দশমাংশ আমাকে দেবে| এবং আমি সেই এক দশমাংশ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের দেবো| সেই কারণেই লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের সম্পর্কে এই কথাগুলো আমি বলেছিলাম: ঐসব লোকরা কোনো দেশ পাবে না যা আমি ইস্রায়েলের অন্যান্য লোকদের কাছে প্রতিশ্রুতি করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল সন্তানরা সদাপ্রভুর উদ্দেশ্যে উত্তোলনীয় উপহার হিসাবে যে দশমাংশ উৎসর্গ করে, তা আমি লেবীয়দের অধিকারে দিলাম; এই জন্য তাদের উদ্দেশ্যে বললাম, ইস্রায়েল সন্তানদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।”