Numbers 18:26 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তুমি লেবীয়দেরকে বলবে, আমি তোমাদের অধিকার হিসেবে বনি-ইসরাইল থেকে যে দশ ভাগের এক ভাগ তোমাদেরকে দিলাম, তা যখন তোমরা তাদের কাছ থেকে গ্রহণ করবে, সেই সময় তোমরা মাবুদের জন্য উত্তোলনীয় উপহার হিসেবে সেই দশমাংশের দশ ভাগের এক ভাগ নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লেবীয়দের সঙ্গে কথা বলো, তাদের বলো, ‘যখন তোমরা ইস্রায়েলীদের কাছ থেকে দশমাংশ গ্রহণ করবে, যা আমি তোমাদের অধিকারস্বরূপ দান করেছি, তোমরা সেই দশমাংশের দশমাংশ, সদাপ্রভুর নৈবেদ্যস্বরূপ উপহার দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তুমি লেবীয়দিগকে কহিবে, তাহাদিগকে বলিবে, আমি তোমাদের অধিকারার্থে ইস্রায়েল-সন্তানগণ হইতে যে দশমাংশ তোমাদিগকে দিলাম, তাহা যখন তোমরা তাহাদের হইতে গ্রহণ করিবে, তৎকালে তোমরা সদাপ্রভুর জন্য উত্তোলনীয় উপহাররূপে সেই দশমাংশের দশমাংশ নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তুমি লেবীয়দিগকে কহিবে, তাহাদিগকে বলিবে, আমি তোমাদের অধিকারার্থে ইস্রায়েল-সন্তানগণ হইতে যে দশমাংশ তোমাদিগকে দিলাম, তাহা যখন তোমরা তাহাদের হইতে গ্রহণ করিবে, তৎকালে তোমরা সদাপ্রভুর জন্য উত্তোলনীয় উপহাররূপে সেই দশমাংশের দশমাংশ নিবেদন করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি লেবীয়দের বলবে, ইসরায়েলীদের সম্পদের যে দশমাংশ আমি তোমাদের উত্তরাধিকারস্বরূপ দান করেছি তা যখন তোমরা ইসরায়েলীদের কাছ থেকে গ্রহণ করবে তখন তোমাদেরও সেই দানের এক দশমাংশ প্রভু পরমেশ্বরের উদ্দেশে অর্ঘ্য স্বরূপ নিবেদন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের বলো, ইস্রায়েলের লোকরা, তাদের অধিকারে যা আছে, তার সবকিছুর এক দশমাংশ প্রভুকে দেবে| সেই এক দশমাংশ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের হবে| কিন্তু তোমরা অবশ্যই তার এক দশমাংশ প্রভুকে তাঁর নৈবেদ্য স্বরূপ প্রদান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আবার তুমি লেবীয়দেরকে বলবে, তাদেরকে বলবে, ‘আমি তোমাদের অধিকারের জন্য ইস্রায়েল সন্তানদের থেকে যে দশমাংশ তোমাদেরকে দিলাম, তা যখন তোমরা তাদের থেকে গ্রহণ করবে, তখন তোমরা সদাপ্রভুর জন্য উত্তোলনীয় উপহার হিসাবে সেই দশমাংশের দশমাংশ নিবেদন করবে।