Numbers 18:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের উত্তোলনীয় উপহার খামারের শস্যের মত ও পরিপূর্ণ আঙ্গুর-কুণ্ডের মত তোমাদের পক্ষে ধরা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের নৈবেদ্য তোমাদের জন্য খামারের শস্য অথবা দ্রাক্ষা নিষ্পেষণ যন্ত্রের নির্যাসস্বরূপ গণ্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের উত্তোলনীয় উপহার খামারের শস্যের ন্যায় ও দ্রাক্ষাকুণ্ডের পূর্ণতার ন্যায় তোমাদের পক্ষে গণিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের উত্তোলনীয় উপহার খামারের শস্যের ন্যায় ও দ্রাক্ষাকুণ্ডের পূর্ণতার ন্যায় তোমাদের পক্ষে গণিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই উৎসর্গই তোমাদের পক্ষে তোমাদের নিজেদের খামার-বাড়ীর ফসল এবং নিজেদের মাড়াই করা আংগুর-রস হিসাবে ধরা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কোরবানীই তোমাদের পক্ষে তোমাদের নিজেদের খামার-বাড়ীর ফসল এবং নিজেদের মাড়াই করা আংগুর-রস হিসাবে ধরা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সেই অর্ঘ্য খামারের ফসল কিংবা দ্রাক্ষাকুণ্ড থেকে সংগ্রহ করা সুরা বিশেষভাবে নিবেদন করা অর্ঘ্যের মতই গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফসল কাটার পর যেমন শস্য এবং যন্ত্রের সাহায্যে দ্রাক্ষার রস বার করা হয় সেই রকমভাবে তোমার দাম তোমার পক্ষে গণনা করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের উত্তোলনীয় উপহার খামারের শস্যের মত ও আঙ্গুর কুণ্ডের পূর্ণতার মত তোমাদের পক্ষে গণনা করা হবে।