Numbers 18:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে, তোমরা বনি-ইসরাইল থেকে যে সমস্ত দশ ভাগের এক ভাগ গ্রহণ করবে, তা থেকে তোমরাও মাবুদের উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করবে এবং তা থেকে মাবুদের সেই উত্তোলনীয় উপহার ইমাম হারুনকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইভাবে, তোমরাও ইস্রায়েলীদের কাছ থেকে যে সমস্ত দশমাংশ পাও, তা থেকে সদাপ্রভুর উদ্দেশে এক নৈবেদ্য উপহার দেবে। এই সমস্ত দশমাংশ থেকে, তোমরা অবশ্যই সদাপ্রভুর অংশ, যাজক হারোণকে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে, তোমরা ইস্রায়েল-সন্তানগণ হইতে যে সমস্ত দশমাংশ গ্রহণ করিবে, তাহা হইতে তোমরাও সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে; এবং তাহা হইতে সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার হারোণ যাজককে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে, তোমরা ইস্রায়েল-সন্তানগণ হইতে যে সমস্ত দশমাংশ গ্রহণ করিবে, তাহা হইতে তোমরাও সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে; এবং তাহা হইতে সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার হারোণ যাজককে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অন্যান্য ইস্রায়েলীয়দের কাছ থেকে তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ পাবে তার মধ্য থেকে এইভাবে তোমাদেরও সদাপ্রভুর উদ্দেশে কিছু উৎসর্গ করতে হবে। এই দশ ভাগের এক ভাগ থেকে সদাপ্রভুর অংশটা তোমরা পুরোহিত হারোণের হাতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অন্যান্য বনি-ইসরাইলদের কাছ থেকে তাদের আয়ের যে দশ ভাগের এক ভাগ পাবে তার মধ্য থেকে এইভাবে তোমাদেরও মাবুদের উদ্দেশে কিছু কোরবানী করতে হবে। এই দশ ভাগের এক ভাগ থেকে মাবুদের অংশটা তোমরা ইমাম হারুনের হাতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তোমরাও ইসরায়েলীদের কাছ থেকে তোমাদের প্রাপ্য দশমাংশ থেকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত অর্ঘ্য হারোণকে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে ইস্রায়েলের অন্যান্য লোকদের মতো, তোমরাও প্রভুকে তোমাদের নৈবেদ্য প্রদান করবে| ইস্রায়েলের লোকরা প্রভুকে যা দেন সেই এক দশমাংশ তুমি পাবে| এবং তারপর তুমি যাজক হারোণকে তার এক দশমাংশ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে, তোমরা ইস্রায়েল সন্তানদের থেকে যে সমস্ত দশমাংশ গ্রহণ করবে, তা থেকে তোমরাও সদাপ্রভুর উদ্দেশ্যে উত্তোলনীয় উপহার নিবেদন করবে এবং তা থেকে সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার হারোণ যাজককে দেবে।