Numbers 18:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যে সমস্ত দান পেয়েছ তা থেকে তোমরা মাবুদের সেই উত্তোলনীয় উপহার, তার সমস্ত উত্তম বস্তু থেকে তার পবিত্র অংশ, নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের যা দেওয়া হয়, তার মধ্যে থেকে সর্বোত্তম এবং পবিত্রতম অংশ, সদাপ্রভুর অংশ বলে নিবেদন করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের প্রাপ্ত সমস্ত দান হইতে তোমরা সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার, তাহার সমস্ত উত্তম বস্তু হইতে তাহার পবিত্র অংশ, নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের প্রাপ্ত সমস্ত দান হইতে তোমরা সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার, তাহার সমস্ত উত্তম বস্তু হইতে তাহার পবিত্র অংশ, নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা কিছু তোমাদের দেওয়া হবে তার মধ্য থেকে সবচেয়ে ভাল অংশটা, যা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা, তার সবটাই তোমরা সদাপ্রভুর পাওনা হিসাবে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা কিছু তোমাদের দেওয়া হবে তার মধ্য থেকে সবচেয়ে ভাল অংশটা, যা পবিত্র, তার সবটাই তোমরা মাবুদের পাওনা হিসাবে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানস্বরূপ তোমরা যা কিছু পাবে তার সেরা ও পবিত্র অংশ তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে অর্ঘ্যরূপে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ইস্রায়েলের লোকরা তাদের অধিকারভুক্ত সবকিছুর এক দশমাংশ তোমাকে দেবে, তখন তুমি অবশ্যই তার মধ্য থেকে সর্বাপেক্ষা উৎকৃষ্ট এবং পবিত্রতম অংশটি বেছে নেবে| ঐটিই সেই এক দশমাংশ যা তুমি অবশ্যই প্রভুকে প্রদান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পাওয়া সমস্ত দান থেকে তোমরা সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার, তার সমস্ত উত্তম বস্তু থেকে তার পবিত্র অংশ, নিবেদন করবে’।