Numbers 18:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তোমার প্রতি কর্তব্য পালন করবে ও তাঁবুর সমস্ত করণীয় কর্তব্য পালন করবে; কিন্তু তাদের ও তোমাদের যেন মৃত্যু না হয়, এজন্য তারা পবিত্র স্থানের পাত্র ও কোরবানগাহ্র কাছে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার প্রতি দায়িত্বশীল থাকবে এবং তারা তাঁবুর সংশ্লিষ্ট সমস্ত কাজ করবে, কিন্তু পবিত্রস্থানের আসবাব অথবা যজ্ঞবেদির কাছে যাবে না, নতুবা তুমি এবং তারা উভয়ই মারা পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা তোমার রক্ষণীয় ও সমস্ত তাম্বুর রক্ষণীয় রক্ষা করিবে; কিন্তু তাহাদের ও তোমাদের যেন মৃত্যু না হয়, এই জন্য তাহারা পবিত্র স্থানের পাত্রের ও বেদির নিকটে যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা তোমার রক্ষণীয় ও সমস্ত তাম্বুর রক্ষীয় রক্ষা করিবে; কিন্তু তাহাদের ও তোমাদের যেন মৃত্যু না হয়, এই জন্য তাহারা পবিত্র স্থানের পাত্রের ও বেদির নিকটে যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অধীনে থেকে সাক্ষ্য-তাম্বুর সমস্ত কাজ তাদের করতে হবে, কিন্তু পবিত্র তাম্বুর কোন জিনিসের কাছে কিম্বা বেদীর কাছে তাদের যাওয়া চলবে না। তা করলে তোমরা ও তারা সবাই মারা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অধীনে থেকে সাক্ষ্য-তাম্বুর সমস্ত কাজ তাদের করতে হবে, কিন্তু পবিত্র তাম্বুর কোন জিনিসের কাছে কিংবা কোরবানগাহের কাছে তাদের যাওয়া চলবে না। তা করলে তোমরা ও তারা সবাই মারা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমার নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকবে এবং শিবিরের অন্যান্য করণীয় কাজ করবে। কিন্তু তারা পবিত্র স্থানের তৈজসপত্রের কাছে কিম্বা বেদীর কাছে যাবে না, তাহলে তারা এবং সেইসঙ্গে তুমিও মারা পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি পরিবার থেকে আসা ঐসব লোকরা তোমার অধীনে থাকবে| পবিত্র তাঁবুতে প্রয়োজনীয় সব কাজই তারা করবে| কিন্তু তারা কোনো সময়েই পবিত্র স্থানের দ্রব্যসামগ্রীর কাছে অথবা বেদীর কাছে যাবে না| যদি তারা সেটা করে, তাহলে তারা মারা যাবে এবং তুমিও মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার ও সমস্ত তাঁবুর সেবা করবে। কিন্তু তারা পবিত্র স্থানের পাত্রের ও বেদির কাছে যাবে না, নাহলে তাদের সাথে তোমরাও মারা যাবে।