Numbers 18:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি তাদেরকে বলবে, তোমরা যখন তা থেকে উত্তম বস্তু উত্তোলনীয় উপহার হিসেবে নিবেদন করবে, সেই সময় তা লেবীয়দের পক্ষে খামারের উৎপন্ন দ্রব্য ও আঙ্গুরকুণ্ডের উৎপন্ন দ্রব্য বলে ধরা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লেবীয়দের বলো, ‘যখন তোমরা সেই সর্বোত্তম অংশ নিবেদন করবে, তখন তা তোমাদের জন্য খামারের শস্য অথবা দ্রাক্ষা নিষ্পেষণ যন্ত্রের নির্যাসের মতোই গণ্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, তুমি তাহাদিগকে বলিবে, তোমরা যখন তাহা হইতে উত্তম বস্তু উত্তোলনীয় উপহাররূপে নিবেদন করিবে, তৎকালে তাহা লেবীয়দের পক্ষে খামারের উৎপন্ন দ্রব্য ও দ্রাক্ষাকুণ্ডের উৎপন্ন দ্রব্য বলিয়া গণিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি তাহাদিগকে বলিবে, তোমরা যখন তাহা হইতে উত্তম বস্তু উত্তোলনীয় উপহাররূপে নিবেদন করিবে, তৎকালে তাহা লেবীয়দের পক্ষে খামারের উৎপন্ন দ্রব্য ও দ্রাক্ষাকুণ্ডের উৎপন্ন দ্রব্য বলিয়া গণিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সবচেয়ে ভাল অংশটা সদাপ্রভুকে দেবার পরে যা বাকী থাকবে তা তোমাদের পক্ষে তোমাদের নিজেদের খামার-বাড়ীর ফসল এবং নিজেদের মাড়াই করা আংগুর-রস হিসাবে ধরা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সবচেয়ে ভাল অংশটা মাবুদকে দেবার পরে যা বাকী থাকবে তা তোমাদের পক্ষে তোমাদের নিজেদের খামার-বাড়ীর ফসল এবং নিজেদের মাড়াই করা আংগুর-রস হিসাবে ধরা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি লেবীয়দের বলবে, তোমাদের প্রাপ্য অংশ থেকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে অর্ঘ্যরূপে নিবেদিত সেরা দ্রব্যগুলি খামার ও দ্রাক্ষাকুঞ্জের উৎপন্ন দ্রব্যের মতই গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের বলো, “ইস্রায়েলের লোকরা ফসল কাটার পরে শস্যের এবং দ্রাক্ষারসের এক দশমাংশ তোমাদের দেবে| এরপর তোমরা তার থেকে সর্বাপেক্ষা উৎকৃষ্ট অংশটি প্রভুকে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি তাদেরকে বলবে, তোমরা যখন তার থেকে উত্তম বস্তু উত্তোলনীয় উপহার হিসাবে নিবেদন করবে, সেই দিনের তা লেবীয়দের পক্ষে খামারের উৎপন্ন দ্রব্য ও আঙ্গুর কুণ্ডের উৎপন্ন দ্রব্য হিসাবে গণনা করা হবে।