Numbers 18:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা ও তোমাদের পরিজনেরা সমস্ত জায়গায় তা ভোজন করবে; কেননা তা জমায়েত-তাঁবুতে পরিচর্যার জন্য তোমাদের বেতনস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ও তোমাদের স্বজনবর্গ, তাঁর অবশিষ্ট অংশ, যে কোনো স্থানে আহার করতে পারো, কারণ তা সমাগম তাঁবুতে তোমাদের কাজের বেতনস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা ও তোমাদের পরিজনগণ সর্ব্বস্থানে তাহা ভক্ষণ করিবে; কেননা তাহা সমাগম-তাম্বুতে কৃত কর্ম্মের জন্য তোমাদের বেতনস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা ও তোমাদের পরিজনগণ সর্বস্থানে তাহা ভক্ষণ করিবে; কেননা তাহা সমাগম-তাম্বুতে কৃত কর্মের জন্য তোমাদের বেতনস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ও তোমাদের পরিবার যে কোন জায়গায় তা খেতে পারবে কারণ সেটা হবে মিলন-তাম্বুতে তোমাদের কাজের বেতন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ও তোমাদের পরিবার যে কোন জায়গায় তা খেতে পারবে কারণ সেটা হবে মিলন-তাম্বুতে তোমাদের কাজের বেতন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ও তোমাদের পরিবারের লোকজন সর্বত্র তা গ্রহণ করতে পারবে, কেননা এগুলি সম্মিলন শিবিরে তোমাদের কাজকর্মের বেতন স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাকী অংশটি তুমি এবং তোমার পরিবারের সদস্যরা খেতে পারবে| সমাগম তাঁবুতে তুমি যে কাজ করো তার জন্য এটি তোমার পারিশ্রমিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তোমাদের আত্মীয়রা যে কোনো জায়গায় তা খাবে; কারণ তা সমাগম তাঁবুতে করা কাজের জন্য তোমাদের বেতন স্বরূপ।