Numbers 18:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা থেকে সেই উত্তম বস্তু উপহার হিসেবে নিবেদন করলে তোমরা তদঘটিত গুনাহ্ বহন করবে না এবং বনি-ইসরাইলদের পবিত্র বস্তু নাপাক করবে না ও মারা পড়বে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সর্বোত্তম অংশ নিবেদন করে, তোমরা এই বিষয়ে অপরাধী হবে না; ফলে তোমরা ইস্রায়েলীদের পবিত্র নৈবেদ্য কলুষিত করবে না এবং তোমরা মারা পড়বে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা হইতে সেই উত্তম বস্তু উপহাররূপে নিবেদন করিলে তোমরা তদঘটিত পাপ বহন করিবে না; এবং ইস্রায়েল-সন্তানগণের পবিত্র বস্তু অপবিত্র করিবে না, ও মারা পড়িবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা হইতে সেই উত্তম বস্তু উপহাররূপে নিবেদন করিলে তোমরা তদঘটিত পাপ বহন করিবে না; এবং ইস্রায়েল-সন্তানগণের পবিত্র বস্তু অপবিত্র করিবে না, ও মারা পড়িবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তোমাদের কোন দোষ হবে না, কারণ সবচেয়ে ভাল অংশটাই তোমরা সদাপ্রভুকে দিয়েছ। তাহলে তোমরা ইস্রায়েলীয়দের দেওয়া পবিত্র জিনিস অপবিত্র করবার দোষে দোষী হবে না এবং তোমরা মারাও যাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তোমাদের কোন দোষ হবে না, কারণ সবচেয়ে ভাল অংশটাই তোমরা মাবুদকে দিয়েছ। তাহলে তোমরা বনি-ইসরাইলদের দেওয়া পাক-পবিত্র জিনিস অপবিত্র করবার দোষে দোষী হবে না এবং তোমরা মারাও যাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা থেকে সেরা অংশ অর্ঘ্যরূপে নিবেদন করার পর সে সম্পর্কে তোমাদের আর কোন দায়দায়িত্ব থাকবে না। ইসরায়েলীদের উৎসর্গিত পবিত্র বস্তু অশুচি করার দায়ে তোমাদের মৃত্যু হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যদি তুমি সব সময়ই সব থেকে উৎকৃষ্ট অংশটি প্রভুকে দিয়ে দাও, তাহলে তুমি কোনো সময়ই দোষী হবে না| তুমি ইস্রায়েলের লোকদের দেওয়া পবিত্র উপহারসামগ্রী কখনও অপবিত্র কোরো না, তাহলে তুমি মারা যাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এগুলি খাওয়া ও পান করার জন্য তোমরা কোনো পাপ বহন করবে না, যদি সেই উত্তম বস্তু উপহার হিসাবে সদাপ্রভুকে নিবেদন কর। ইস্রায়েল সন্তানদের পবিত্র বস্তু অপবিত্র করবে না ও মারা পড়বে না।”