Numbers 18:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার সঙ্গে যোগ দিয়ে জমায়েত-তাঁবুর সেবাকর্মের জন্য করণীয় সমস্ত কর্তব্য পালন করবে কিন্তু অন্য গোষ্ঠীভুক্ত কেউ তোমাদের কাছে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার সঙ্গে যুক্ত হয়ে সাক্ষ্য তাঁবুর তত্ত্বাবধানের জন্য দায়ী হবে, তাঁবু সংক্রান্ত সমস্ত কাজের জন্যই, কিন্তু কেউই যেখানে তোমরা থাকবে সেখানে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার সহিত যোগ দিয়া তাম্বুর সমস্ত সেবাকর্ম্মের জন্য সমাগম-তাম্বুর রক্ষণীয় রক্ষা করিবে, এবং অন্য গোষ্ঠীভুক্ত কেহ তোমাদের নিকটে যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার সহিত যোগ দিয়া তাম্বুর সমস্ত সেবাকর্মের জন্য সমাগম-তাম্বুর রক্ষণীয় রক্ষা করিবে, এবং অন্য গোষ্ঠীভুক্ত কেহ তোমাদের নিকটে যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমার কাজে যোগ দেবে; মিলন-তাম্বুর দেখাশোনার ভার, অর্থাৎ সেই তাম্বুর সমস্ত কাজের ভার তাদের উপর থাকবে। কিন্তু তোমাদের কাছে লেবীয়েরা ছাড়া অন্য কারও যাওয়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমার কাজে যোগ দেবে; মিলন-তাম্বুর দেখাশোনার ভার, অর্থাৎ সেই তাম্বুর সমস্ত কাজের ভার তাদের উপর থাকবে। কিন্তু তোমাদের কাছে লেবীয়রা ছাড়া অন্য কারও যাওয়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমার সঙ্গে থেকে সম্মিলন শিবিরের যাবতীয় কাজকর্ম করবে। অনধিকারী কোন লোক তোমাদের কাছে যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তোমাকে সঙ্গ দেবে এবং তোমার সঙ্গে কাজ করবে| সমাগম তাঁবুর তত্ত্বাবধানের জন্য তারা দায়ী থাকবে| পবিত্র তাঁবুতে অবশ্য করণীয় কাজগুলো তারা করবে| এ ছাড়া অন্য কেউই ঐ জায়গায় আসতে পারবে না যেখানে তুমি আছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমরা সঙ্গে যোগ দিয়ে তাঁবুর সমস্ত কাজের সঙ্গে যুক্ত সমাগম তাঁবুর দেখাশোনা করবে। কোনো বিদেশী তোমাদের কাছে যাবে না।