Numbers 18:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি ও তোমার সঙ্গে তোমার পুত্ররা তোমরা কোরবানগাহ্ সম্পর্কীয় সমস্ত বিষয়ে ও পর্দার ভিতরের বিষয়ে নিজের ইমামের কাজ পালন ও সেবাকর্ম করবে। আমি দানরূপে ইমাম-পদ তোমাদেরকে দিলাম, কিন্তু অন্য গোষ্ঠীভুক্ত যে লোক নিকটবর্তী হবে, তার প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যজ্ঞবেদি সম্পর্কিত সমস্ত বিষয়ে এবং পর্দার অভ্যন্তরে শুধুমাত্র তুমি ও তোমার ছেলেরা যাজকরূপে পরিচর্যা করবে। আমি যাজকত্ব পদের পরিচর্যা, তোমাকে উপহারস্বরূপ দিয়েছি। অন্য কেউ যদি পবিত্রস্থানের কাছে যায়, তার প্রাণদণ্ড হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ তোমরা বেদি সম্পর্কীয় সকল বিষয়ে ও তিরস্করিণীর ভিতরের বিষয়ে নিজ যাজকত্ব পালন করিবে ও সেবাকর্ম্ম করিবে, আমি দানরূপে যাজকত্বপদ তোমাদিগকে দিলাম, কিন্তু যে অন্য গোষ্ঠীভুক্ত লোক নিকটবর্ত্তী হইবে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ তোমরা বেদি সম্পর্কীয় সকল বিষয়ে ও তিরস্করিণীর ভিতরের বিষয়ে নিজ যাজকত্ব পালন করিবে ও সেবাকর্ম করিবে, আমি দানরূপে যাজকত্বপদ তোমাদিগকে দিলাম, কিন্তু যে অন্য গোষ্ঠীভুক্ত লোক নিকটবর্তী হইবে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পুরোহিত হিসাবে কেবল তুমি ও তোমার ছেলেরা বেদীর ও পর্দার ভিতরকার কাজকর্ম করতে পারবে। পুরোহিতের পদ আমি দান হিসাবে তোমাদের দিচ্ছি। লেবীয়েরা ছাড়া আর কেউ যদি মিলন-তাম্বুর এলাকার কাছে আসে তবে তাকে মেরে ফেলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইমাম হিসাবে কেবল তুমি ও তোমার ছেলেরা কোরবানগাহের ও পর্দার ভিতরকার কাজকর্ম করতে পারবে। ইমামের পদ আমি দান হিসাবে তোমাদের দিচ্ছি। লেবীয়রা ছাড়া আর কেউ যদি মিলন-তাম্বুর এলাকার কাছে আসে তবে তাকে হত্যা করা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু বেদীমূলে ও পর্দার অভ্যন্তরে পুরোহিতরূপে তোমাদের করণীয় যা কিছু আছে, তা শুধু তুমি ও তোমার পুত্রেরাই করবে। এ দায়িত্ব তোমাদের। এই পৌরোহিত্যের অধিকার আমি তোমাদের উপহার স্বরূপ দিয়েছি। অনধিকারী কোন লোক এই কাজ করতে গেলে তার মৃত্যুদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হারোণ, কেবলমাত্র তুমি এবং তোমার পুত্ররাই যাজক হিসাবে সেবা করতে পারো| কেবলমাত্র তুমিই বেদীর কাছে যেতে পারো| পবিত্রতম স্থানের পর্দার অভ্যন্তরে একমাত্র তুমিই প্রবেশ করতে পারো| আমি দানরূপে যাজকত্ব পদ তোমাদের দিয়েছি| অন্য যে কেউই আমার পবিত্র স্থানের কাছে আসবে তাকে অবশ্যই হত্যা করা হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কেবল তুমি ও তোমার ছেলেরা বেদির সমস্ত বিষয়ে ও পর্দার ভিতরের বিষয়ে নিয়ে যাজকত্ব পালন করবে ও তুমি নিজে সেই দায়িত্ব পূর্ণ করবে। আমি উপহার হিসাবে যাজকত্বপদ তোমাদেরকে দিলাম। কিন্তু কোনো বিদেশী কাছাকাছি হলে, তার প্রাণদণ্ড হবে।”