Numbers 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ হারুনকে বললেন, দেখ, আমার উত্তোলনীয় উপহারের, এমন কি, বনি-ইসরাইলদের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষেকের চিরস্থায়ী অধিকার হিসাবেই তোমাকে ও তোমার সন্তানদেরকে সেসব দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভু হারোণকে বললেন, “যে নৈবেদ্যগুলি আমার উদ্দেশে নিবেদিত হয়, আমি স্বয়ং তোমাকে সেসবের তত্ত্বাবধায়ক করেছি; সমস্ত পবিত্র উপহার, যা ইস্রায়েলীরা আমাকে নিবেদন করে, আমি তোমাকে ও তোমার ছেলেদের তোমাদের অংশ ও প্রাপ্য বলে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু হারোণকে কহিলেন, দেখ, আমার উত্তোলনীয় উপহারের, এমন কি, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষেক প্রযুক্ত তোমাকে ও তোমার সন্তানগণকে চিরস্থায়ী অধিকারার্থে সে সমস্ত দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু হারোণকে কহিলেন, দেখ, আমার উত্তোলনীয় উপহারের, এমন কি, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষেক প্রযুক্ত তোমাকে ও তোমার সন্তানগণকে চিরস্থায়ী অধিকারার্থে সেই সমস্ত দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু হারোণকে বললেন, “আমার কাছে যে সব জিনিস উৎসর্গ করা হয় তার সমস্ত দায়িত্বভার আমি নিজেই তোমাকে দিয়েছি। আমার উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ-করা সমস্ত পবিত্র জিনিস আমি তোমার ও তোমার বংশধরদের সব সময়কার পাওনা হিসাবে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ হারুনকে বললেন, “আমার কাছে যে সব জিনিস কোরবানী করা হয় তার সমস্ত দায়িত্বভার আমি নিজেই তোমাকে দিয়েছি। আমার উদ্দেশে বনি-ইসরাইলদের কোরবানী-করা সমস্ত পাক-পবিত্র জিনিস আমি তোমার ও তোমার বংশধরদের সব সময়কার পাওনা হিসাবে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর হারোণকে বললেন, দেখ, আমি আমার উদ্দেশে ইসরায়েলীদের নিবেদিত সমস্ত পবিত্র অর্ঘ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে দিলাম। এ সবই তোমার ও তোমার সন্তানদের প্রাপ্য অংশ হিসাবে চিরস্থায়ী স্বত্বে তোমাদের দান করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর প্রভু হারোণকে বললেন, “দেখ ইস্রায়েলের লোকরা আমাকে যে বিশেষ উপহারগুলো দিয়েছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজেই তোমাকে দিয়েছি| আমি তোমাকে সব পবিত্র উপহারসামগ্রী দেব যা ইস্রায়েলীয়রা আমাকে দেয়| তুমি এবং তোমার পুত্ররা এইসব উপহার সামগ্রী ভাগ করে নেবে| সেগুলো চিরকাল তোমাদেরই থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু হারোণকে বললেন, “দেখ, আমার সামনে তোলা উপহারের, এমন কি, ইস্রায়েল সন্তানদের সমস্ত পবিত্র করা দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষিক্ত করে তোমাকে ও তোমার সন্তানদের চিরস্থায়ী অধিকার হিসাবে সে সমস্ত দিলাম।