Numbers 18:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে এসব তোমার হবে; আমার উদ্দেশে তাদের আনা প্রত্যেক শস্য-উৎসর্গ, প্রত্যেক গুনাহ্-কোরবানী ও দোষের জন্য কোরবানীগুলো তোমার ও তোমার পুত্রদের পক্ষে অতি পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সমস্ত দ্রব্য অগ্নি আহুতি থেকে অবশিষ্ট থাকে, তুমি সেই অতি পবিত্র নৈবেদ্যর অংশ প্রাপ্ত হবে। সমস্ত উপহার, যা তারা অতি পবিত্র নৈবেদ্যরূপে নিয়ে আসে, অর্থাৎ শস্য বা পাপার্থক-নৈবেদ্য, সেই অংশে তোমার ও তোমার পুত্রগণের অধিকার থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে এই সকল তোমার হইবে; আমার উদ্দেশে তাহাদের আনীত প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সকল তোমার ও তোমার পুত্রগণের পক্ষে অতি পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে এই সকল তোমার হইবে; আমার উদ্দেশে তাহাদের আনীত প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সকল তোমার ও তোমার পুত্রগণের পক্ষে অতি পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাপবিত্র উৎসর্গের জন্য, অর্থাৎ শস্য-উৎসর্গ, পাপ-উৎসর্গ এবং দোষ-উৎসর্গের জন্য ইস্রায়েলীয়েরা আমার কাছে যা নিয়ে আসবে আর যে অংশ বেদীর আগুনে পুড়িয়ে দেওয়া হবে না তা তোমরা নেবে; তা হবে তোমার ও তোমার বংশধরদের পাওনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহাপবিত্র কোরবানীর জন্য, অর্থাৎ শস্য-কোরবানী, গুনাহের কোরবানী এবং দোষের কোরবানীর জন্য বনি-ইসরাইলরা আমার কাছে যা নিয়ে আসবে আর যে অংশ কোরবানগাহের আগুনে পুড়িয়ে দেওয়া হবে না তা তোমরা নেবে; তা হবে তোমার ও তোমার বংশধরদের পাওনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোমের জন্য নির্দিষ্ট মহাপবিত্র নৈবেদ্যের যে অংশ তোমার প্রাপ্য, তা হচ্ছে এই: আমার উদ্দেশে ইসরায়েলীদের স্বেচ্ছায় নিবেদিত সমস্ত অর্ঘ্য, সর্বপ্রকার ভক্ষ্য নৈবেদ্য, প্রায়শ্চিত্ত ও অপরাধমোচনের বলি। এ সমস্তই তুমি ও তোমার সন্তানেরা মহাপবিত্র বলে গণ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা উৎসর্গের জন্য জিনিসপত্র, শস্য নৈবেদ্য, পাপার্থক বলি এবং দোষার্থক বলির নৈবেদ্য নিয়ে আসবে| ঐসব নৈবেদ্য সব থেকে পবিত্র| সব থেকে পবিত্র নৈবেদ্য যে অংশ পোড়ানো হয় নি, সেখান থেকেই তোমার অংশ আসবে| ঐসব দ্রব্যসামগ্রী তোমার এবং তোমার পুত্রদের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগুনের দ্বারা অতি পবিত্র উপহা রের মধ্যে এইসব কিছু তোমার হবে। আমার উদ্দেশ্যে তাদের আনা প্রত্যেক ভক্ষ্য নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সব কিছু তোমার ও তোমার ছেলেদের পক্ষে অতি পবিত্র হবে।