Numbers 19:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করবে, সে নিজের কাপড় ধুয়ে ফেলবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে, এটি বনি-ইসরাইল এবং তাদের মধ্যে প্রবাসী বিদেশীর পালনীয় চিরস্থায়ী নিয়ম হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ব্যক্তি ওই বকনা-বাছুরের ভস্ম সংগ্রহ করে, সে নিজের পোশাক ধুয়ে নেবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। ইস্রায়েলী এবং তাদের মধ্যে বসবাসকারী বিদেশিদের জন্য এই আদেশ হবে চিরস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে; ইহা ইস্রায়েল-সন্তানগণের এবং তাহাদের মধ্যে প্রবাসকারী বিদেশীর পালনীয় চিরস্থায়ী বিধি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে; ইহা ইস্রায়েল-সন্তানগণের এবং তাহাদের মধ্যে প্রবাসকারী বিদেশীর পালনীয় চিরস্থায়ী বিধি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি সেই গরুর ছাই তুলে নেবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে এবং সে-ও সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এটা হবে ইস্রায়েলীয় এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের জন্য একটা স্থায়ী নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি সেই গরুর ছাই তুলে নেবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে এবং সে-ও সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। এটা হবে ইসরাইলীয় এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের জন্য একটা স্থায়ী নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি ঐ গাভীর ভস্মাবশেষ সংগ্রহ করবে তাকেও কাপড় ধুয়ে ফেলতে হবে এবং সেও সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে ব্যক্তি গোরুর ছাই সংগ্রহ করেছিল সে অবশ্যই তার বস্ত্রাদি ধুয়ে ফেলবে| সেও সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে| “এই নিয়ম চিরকাল চলবে| ইস্রায়েলের নাগরিকদের জন্য এই নিয়ম এবং তোমাদের সঙ্গে যে বিদেশীরা বাস করছে তাদের জন্যেও এই একই নিয়ম বলবৎ থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ব্যক্তি ঐ গাভীর ভস্ম জড়ো করবে, সে তার পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; এটা ইস্রায়েল সন্তানদের এবং তাদের মধ্যে বসবাসকারী বিদেশীর পালন করার জন্য চিরস্থায়ী নিয়ম হবে।