Numbers 19:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তৃতীয় দিন ও সপ্তম দিনে ঐ পানি দ্বারা নিজেকে পাক-সাফ করার পরে পাক-সাফ হবে; কিন্তু যদি তৃতীয় দিন ও সপ্তম দিনে নিজেকে পাক-সাফ না করে, তবে পাক-সাফ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অবশ্যই সেই জল নিয়ে তৃতীয় দিনে ও সপ্তম দিনে নিজেকে শুচিশুদ্ধ করতে হবে; তারপর তারা শুচিশুদ্ধ হবে। কিন্তু তারা যদি তৃতীয় ও সপ্তম দিনে নিজেদের শুচিশুদ্ধ না করে, তারা শুচিশুদ্ধ হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে ঐ জল দ্বারা আপনাকে মুক্তপাপ করিবে, পরে শুচি হইবে; কিন্তু যদি তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে আপনাকে মুক্তপাপ না করে, তবে শুচি হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে ঐ জল দ্বারা আপনাকে শুচি করিবে, পরে শুচি হইবে; কিন্তু যদি তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে আপনাকে শুচি না করে, তবে শুচি হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তৃতীয় ও সপ্তম দিনে তাকে শুচি করবার জল দিয়ে নিজেকে শুচি করিয়ে নিতে হবে আর তারপর সে শুচি হবে। কিন্তু যদি সে তৃতীয় ও সপ্তম দিনে এইভাবে নিজেকে শুচি করিয়ে না নেয় তবে সে অশুচিই থেকে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তৃতীয় ও সপ্তম দিনে তাকে পাক-সাফ করবার পানি দিয়ে নিজেকে পাক-সাফ করিয়ে নিতে হবে আর তারপর সে পাক-সাফ হবে। কিন্তু যদি সে তৃতীয় ও সপ্তম দিনে এইভাবে নিজেকে পাক-সাফ করিয়ে না নেয় তবে সে নাপাকই থেকে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় ও সপ্তম দিনে সে ঐ শুচিকরণের জলে নিজেকে শুদ্ধ করবে তারপর সে শুচি হবে। তৃতীয় ও সপ্তম দিনে নিজেকে শুদ্ধ না করলে সে শুচি হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে অবশ্যই তৃতীয় দিনে এবং পুনরায় সপ্তম দিনে বিশেষ জলে নিজেকে পরিষ্কার করবে| যদি সে তা না করে, তাহলে সে অশুচিই থেকে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তৃতীয় দিনের ও সপ্তম দিনের ঐ জল দিয়ে নিজেকে পাপমুক্ত করবে, পরে শুচি হবে; কিন্তু যদি তৃতীয় দিনের ও সপ্তম দিনের নিজেকে পাপমুক্ত না করে, তবে শুচি হবে না।