Numbers 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন মানুষ যখন তাঁবুর মধ্যে মারা যায় তখন এই হবে ব্যবস্থা: সেই তাঁবুতে প্রবেশকারী সমস্ত লোক এবং সেই তাঁবুর মধ্যস্থিত সমস্ত লোক সাত দিন নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন কেউ তাঁবুর মধ্যে মারা যায়, এই বিধি সেই সময়ের জন্য প্রযোজ্য। যে কেউ সেই তাঁবুর অভ্যন্তরে থাকে ও যে কোনো ব্যক্তি তাঁর মধ্যে প্রবেশ করে, তারা সাত দিন পর্যন্ত অশুচি থাকবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যবস্থা এই; কোন মনুষ্য যখন তাম্বুর মধ্যে মরে, তখন সেই তাম্বুতে প্রবেশকারী সমস্ত লোক এবং সেই তাম্বুর মধ্যস্থিত সমস্ত লোক সাত দিন অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যবস্থা এই; কোন মনুষ্য যখন তাম্বুর মধ্যে মরে, তখন সেই তাম্বুতে প্রবেশকারী সমস্ত লোক এবং সেই তাম্বুর মধ্যস্থিত সমস্ত লোক সাত দিন অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন লোক তাম্বুর ভিতরে মারা গেলে এই আইন মানতে হবে- যারা সেই তাম্বুর ভিতরে ঢুকবে আর যারা ঐ তাম্বুতেই ছিল তারা সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন লোক তাম্বুর ভিতরে মারা গেলে এই আইন মানতে হবে- যারা সেই তাম্বুর ভিতরে ঢুকবে আর যারা ঐ তাম্বুতেই ছিল তারা সাত দিন পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছাউনির মধ্যে কোন লোক মারা গেলে সেই ছাউনিতে যারা প্রবেশ করবে এবং সেখানে যারা বাস করে তারা সকলেই সাতদিন অশুচি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই নিয়ম মানতে হবে যখন তারা তাদের তাঁবুতে মারা যায়| যদি কোনো ব্যক্তি তার তাঁবুতে মারা যায় তাহলে তাঁবুর প্রত্যেক ব্যক্তি অশুচি হবে| তারা সাতদিনের জন্য অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন মানুষ যখন তাঁবুর মধ্যে মারা যায় এটা সেই ব্যবস্থা। সেই তাঁবুতে প্রবেশকারী সমস্ত লোক এবং সেই তাঁবুর মধ্যে অবস্থিত সমস্ত লোক সাত দিন অশুচি থাকবে।