Numbers 19:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাবতীয় খোলা পাত্র ও সুতায় বাধা ঢাকনিবিহীন পাত্র নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সমস্ত খোলা পাত্র ও সুতোয় বাঁধা ঢাকনাবিহীন পাত্র অশুচি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাবতীয় খোলা পাত্র, সূত্রাবদ্ধ ঢাকনীরহিত পাত্র, অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাবতীয় খোলা পাত্র ও সূত্রাবদ্ধ ঢাকনীরহিত পাত্র অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার যে সমস্ত পাত্র ঢাকনা দিয়ে বন্ধ করা হয় নি বলে খোলা অবস্থায় ছিল সেগুলোও অশুচি হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার যে সমস্ত পাত্র ঢাকনা দিয়ে বন্ধ করা হয় নি বলে খোলা অবস্থায় ছিল সেগুলোও নাপাক হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ছাউনির ভিতরের সমস্ত খোলা পাত্রই অশুচি বলে বিবেচিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং ঢাকা না দেওয়া প্রত্যেকটি বযাম অথবা পাত্র অশুচি হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত খোলা পাত্র, ঢাকনা ছাড়া পাত্র, অশুচি হবে।