Numbers 19:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ ক্ষেতে পড়ে থাকা তলোয়ার দ্বারা নিহত কিংবা মৃত লোকের দেহ কিংবা মানুষের অস্থি কিংবা কবর স্পর্শ করে, সে সাত দিন নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“উন্মুক্ত স্থানে কোনো ব্যক্তি যদি তরোয়াল দ্বারা নিহত বা স্বাভাবিকভাবে মৃত কোনো ব্যক্তিকে স্পর্শ করে, অথবা যদি কেউ কোনো মৃত ব্যক্তির অস্থি বা সমাধি স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি সাত দিন অশুচি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ ক্ষেত্রে খড়গহত কিম্বা মৃত লোকের দেহ কিম্বা মনুষ্যের অস্থি কিম্বা কবর স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ ক্ষেত্রে খড়্‌গহত কিম্বা মৃত লোকের দেহ কিম্বা মনুষ্যের অস্থি কিম্বা কবর স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যুদ্ধে কিম্বা স্বাভাবিক ভাবে মারা গিয়ে খোলা মাঠে পড়ে আছে এমন কাউকে যদি কেউ ছোঁয় তবে সে সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। কেউ যদি মানুষের হাড় কিম্বা কবর ছোঁয় তবে সে-ও সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যুদ্ধে কিংবা স্বাভাবিক ভাবে মারা গিয়ে খোলা মাঠে পড়ে আছে এমন কাউকে যদি কেউ ছোঁয় তবে সে সাত দিন পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। কেউ যদি মানুষের হাড় কিংবা কবর ছোঁয় তবে সে-ও সাত দিন পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খোলা মাঠে যদি কেউ অস্ত্রের আঘাতে নিহত বা স্বাভাবিক ভাবে মৃত ব্যক্তির শব স্পর্শ করে, কিংব মানুষের হাড় বা কবর স্পর্শ করে তবে সে সাত দিন অশুচি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোনো ব্যক্তি মৃতদেহ স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি সাতদিন অশুচি থাকবে| মৃতদেহটি যদি বাইরে মাঠে থাকে অথবা সেই ব্যক্তি যদি যুদ্ধে মারা গিয়ে থাকে তাহলেও এটি প্রযোজ্য| এছাড়াও যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির হাড় স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি সাতদিনের জন্য অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একইভাবে, যে কেউ তাঁবুর বাইরে এমন কাউকে স্পর্শ করে, যে তরোয়াল দিয়ে হত্যা হয়েছে কিংবা কোনো মৃতদেহ বা মানুষের হাড় অথবা কবর স্পর্শ করে, সে সাত দিন অশুচি থাকবে।