Numbers 19:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা সেই নাপাক ব্যক্তির জন্য গুনাহ্‌-কোরবানীর পোড়ানো কিঞ্চিৎ ভস্ম নিয়ে পাত্রে রেখে তার উপরে স্রোতের পানি দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অশুচি ব্যক্তির শুদ্ধকরণের জন্য একটি পাত্রে পাপার্থক নৈবেদ্যের সামান্য ভস্ম নিয়ে তাঁর মধ্যে টাটকা জল দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা সেই অশুচি ব্যক্তির জন্য পাপার্থক বলি দাহনের কিঞ্চিৎ ভস্ম লইয়া পাত্রে রাখিয়া তাহার উপরে স্রোতের জল দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা সেই অশুচি ব্যক্তির জন্য পাপার্থক বলি দাহনের কিঞ্চিৎ ভস্ম লইয়া পাত্রে রাখিয়া তাহার উপরে স্রোতের জল দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই সব অশুচি লোকদের অশুচিতা থেকে শুচি করবার উদ্দেশ্যে যে পশু পোড়ানো হয়েছে তার কিছু ছাই একটা পাত্রের মধ্যে রেখে তার উপর স্রোতের জল ঢেলে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই সব নাপাক লোকদের নাপাকী থেকে পাক-সাফ করবার উদ্দেশ্যে যে পশু পোড়ানো হয়েছে তার কিছু ছাই একটা পাত্রের মধ্যে রেখে তার উপর স্রোতের পানি ঢেলে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ধরণের অশুচি ব্যক্তির শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত বলির ভস্মাবশেষ নিয়ে একটি পাত্রে রাখতে হবে এবং তাতে স্রোতের জল ঢালতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং সেই ব্যক্তিকে আবার শুচি করার জন্যে তুমি অবশ্যই পোড়ানো গোরুর ছাই ব্যবহার করবে| একটি বয়ামের মধ্যেকার ছাইয়ের ওপর দিয়ে টাটকা স্রোতের জল ভরো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই অশুচি ব্যক্তির এটা করবে: পাপার্থক বলিদানের কিছুটা ভস্ম নেবে এবং স্রোতের জলের সঙ্গে একটি পাত্রে সেগুলি মেশাবে।