Numbers 19:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কোন পাক-সাফ ব্যক্তি এসব নিয়ে সেই পানিতে ডুবিয়ে ঐ তাঁবুর উপরে ও সেই স্থানের সমস্ত সামগ্রী ও সমস্ত প্রাণীর উপরে এবং অস্থি কিংবা নিহত বা মৃত লোকের দেহ কিংবা কবর স্পর্শকারী ব্যক্তির উপরে তা ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ এমন কোনো ব্যক্তি, সামান্য এসোব নিয়ে, সেই জলে ডুবিয়ে তাঁবু, তাঁর আসবাবপত্র এবং সেই স্থানের সমস্ত ব্যক্তির উপর ছিটিয়ে দেবে। সে অবশ্য সেই জল তার উপরেও ছিটিয়ে দেবে, যে কোনো মানুষের অস্থি অথবা সমাধি অথবা কোনো নিহত বা স্বাভাবিকভাবে মৃত ব্যক্তিকে স্পর্শ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কোন শুচি ব্যক্তি এসোব লইয়া সেই জলে মগ্ন করিয়া ঐ তাম্বুর উপরে, ও সেই স্থানের সমস্ত সামগ্রীর ও সমস্ত প্রাণীর উপরে, এবং অস্থির কিম্বা হত বা মৃত লোকের দেহ কিম্বা কবর স্পর্শকারী ব্যক্তির উপরে তাহা ছিটাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কোন শুচি ব্যক্তি এসোব লইয়া সেই জলে ডুবাইয়া ঐ তাম্বুর উপরে, ও সেই স্থানের সমস্ত সামগ্রী ও সমস্ত প্রাণীর উপরে, এবং অস্থি কিম্বা হত বা মৃত লোকের দেহ কিম্বা কবর স্পর্শকারী ব্যক্তির উপরে তাহা ছিটাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শুচি অবস্থায় আছে এমন একজন লোক এসোবের কয়েকটা ডাল সেই জলে ডুবিয়ে নিয়ে সেই তাম্বু, তার ভিতরকার জিনিসপত্র ও লোকদের উপর তা ছিটিয়ে দেবে। মানুষের হাড় কিম্বা কবর কিম্বা মেরে ফেলা বা মরে যাওয়া লোককে ছুঁয়েছে এমন লোকের উপরেও সেই জল ছিটিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর পাক-সাফ অবস্থায় আছে এমন একজন লোক এসোবের কয়েকটা ডাল সেই পানিতে ডুবিয়ে নিয়ে সেই তাম্বু, তার ভিতরকার জিনিসপত্র ও লোকদের উপর তা ছিটিয়ে দেবে। মানুষের হাড় কিংবা কবর কিংবা মেরে ফেলা বা মরে যাওয়া লোককে ছুঁয়েছে এমন লোকের উপরেও সেই পানি ছিটিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে কোন শুচি ব্যক্তি এসোবপত্রগুচ্ছ নিয়ে সেই জলে ডুবিয়ে ঐ ছাউনির উপর এবং সেখানকার সমস্ত জিনিসপত্র ও লোকজনের উপর ছিটিয়ে দেবে। মানুষের হাড়, নিহত বা স্বাভাবিক ভাবে মৃত ব্যক্তির শব কিংবা কবর যে স্পর্শ করবে তার উপরেও সেই জল ছিটিয়ে দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন শুচি ব্যক্তি একটি এসোব নিয়ে সেটিকে জলে ডোবাবে| এরপর সে এটিকে তাঁবুর ওপর, তাঁবুর পাত্রগুলিতে এবং তাঁবুতে যে সব লোকরা আছে তাদের ওপরে ছিটিয়ে দেবে| যে কেউই মৃত ব্যক্তির শরীর স্পর্শ করে তার প্রতি তুমি অবশ্যই এটি করবে| যে কেউ যুদ্ধে মৃত কোনো ব্যক্তির শরীর স্পর্শ বা কোনো মৃত ব্যক্তির হাড় স্পর্শ করে তাদের ক্ষেত্রেও তুমি অবশ্যই এটি করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কোন শুচি ব্যক্তি এসোব নিয়ে সেই জলে ডুবিয়ে ঐ তাঁবুর উপরে ও সেই স্থানের সমস্ত জিনিসের ও সমস্ত প্রাণীর উপরে এবং হাড়ের কিংবা নিহত বা মৃতদেহে অথবা কবর স্পর্শকারী ব্যক্তির উপরে সেটা ছিটিয়ে দেবে।