Numbers 19:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ যে কিতাবী নিয়ম হুকুম করেছেন তা হচ্ছে এই: বনি-ইসরাইলকে বল, তারা নিখুঁত ও নিষ্কলঙ্ক, জোয়াল বহন করে নি এমন একটি লাল রংয়ের গাভী তোমার কাছে আনুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু যা আদেশ করেছেন, শাস্ত্রের সেই বিধান হল এই; ইস্রায়েলীদের বলো, একটি লাল রংয়ের ক্রুটিহীন ও বিকলাঙ্ক নয়, এমন বকনা-বাছুর, যে কখনও জোয়াল টানেনি, তোমার কাছে নিয়ে আসতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যে শাস্ত্রীয় বিধি আজ্ঞা করিয়াছেন, তাহা এই, ইস্রায়েল-সন্তানগণকে বল, তাহারা নির্দ্দোষা ও নিষ্কলঙ্কা, যোঁয়ালি বহন করে নাই, এমন এক রক্তবর্ণা গাভী তোমার নিকটে আনুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু যে শাস্ত্রীয় বিধি আজ্ঞা করিয়াছেন, তাহা এই, ইস্রায়েল-সন্তানগণকে বল, তাহারা নির্দোষ ও নিষ্কলঙ্ক, জোয়ালি বহন করে নাই, এমন এক রক্তবর্ণা গাভী তোমার নিকটে আনুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এ হল আমার দেওয়া আইন-কানুনের একটা ধারা: তোমরা ইস্রায়েলীয়দের এমন একটা লাল রংয়ের বক্না গরু তোমাদের কাছে আনতে বলবে যার দেহে কোন দোষ বা খুঁত নেই এবং যার কাঁধে কখনও জোয়াল চাপানো হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এ হল আমার দেওয়া শরীয়তের একটা ধারা: তোমরা বনি-ইসরাইলদের এমন একটা লাল রংয়ের বক্না গরু তোমাদের কাছে আনতে বলবে যার গায়ে কোন দোষ বা খুঁত নেই এবং যার কাঁধে কখনও জোয়াল চাপানো হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ইসরায়েলীদের বল যে প্রভু পরমেশ্বর এই বিধান ও অনুশাসন পালন করার নির্দেশ দিয়েছেনঃ যার কাঁধে কোন দিন জোয়াল চাপানো হয়নি এমন একটি নিখুঁত নিষ্কলঙ্ক লাল রঙের গাভী তারা যেন তোমার ও হারোণের কাছে নিয়ে আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের ঈশ্বর যে শিক্ষা দিয়েছিলেন, তার থেকেই আসছে এই বিধিগুলি| ইস্রায়েলের লোকদের বলো তারা যেন তোমাদের কাছে একটি নিখুঁত লাল গোরু নিয়ে আসে| গোরুটির শরীরে যেন অবশ্যই কোনো রকম আঘাতের চিহ্ন না থাকে এবং সেটি যেন কোনোদিন জোয়াল না বয়ে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এটি একটি বিধি, একটি ব্যবস্থা, যেটা আমি আদেশ করছি: তা এই ইস্রায়েল সন্তানদের বল, তারা নির্দোষ ও কলঙ্ক বিহীন, যোয়ালি বহন করে নি, এমন একটি লাল গাভী তোমার কাছে আনুক।