Numbers 19:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে ব্যক্তি নাপাক হয়ে নিজেকে পাক-সাফ না করে, সে সমাজের মধ্য থেকে উচ্ছিন্ন হবে, কেননা সে মাবুদের এবাদতখানা নাপাক করেছে; তার উপরে পাক-পবিত্রকরণ পানি ছিটানো হয় নি, সে নাপাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি অশুচি ব্যক্তিরা নিজেদের শুচিশুদ্ধ না করে, তারা অবশ্যই সমাজ থেকে বিলুপ্ত হবে, কারণ তারা সদাপ্রভুর পবিত্র স্থানকে অশুচি করেছে। শুদ্ধকরণের জল তাঁর উপরে ছিটানো হয়নি, তাই তারা অশুচি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে ব্যক্তি অশুচি হইয়া আপনাকে মুক্তপাপ না করে, সে সমাজের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে, কেননা সে সদাপ্রভুর ধর্ম্মধাম অশুচি করিয়াছে; তাহার উপরে অশৌচঘ্ন জল প্রক্ষিপ্ত হয় নাই, সে অশুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে ব্যক্তি অশুচি হইয়া আপনাকে শুচি না করে, সে সমাজের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে, কেননা সে সদাপ্রভুর ধর্মধাম অশুচি করিয়াছে; তাহার উপরে শুচিকরণ জল প্রক্ষিপ্ত হয় নাই, সে অশুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অশুচি হওয়ার পর যদি কেউ নিজেকে শুচি করিয়ে না নেয় তবে তাকে তার সমাজের মধ্য থেকে মুছে ফেলতে হবে, কারণ নিজেকে শুচি না করে সে সদাপ্রভুর পবিত্র তাম্বু অশুচি করেছে। শুচি করবার জল তার উপর ছিটানো হয় নি বলে সে অশুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নাপাক হওয়ার পর যদি কেউ নিজেকে পাক-সাফ করিয়ে না নেয় তবে তাকে তার সমাজের মধ্য থেকে মুছে ফেলতে হবে, কারণ নিজেকে পাক-সাফ না করে সে মাবুদের পবিত্র তাম্বু নাপাক করেছে। পাক-সাফ করবার পানি তার উপর ছিটানো হয় নি বলে সে নাপাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশুচি হওয়ার পর যে ব্যক্তি নিজেকে শুদ্ধ না করে তাকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে, কারণ সে প্রভু পরমেশ্বরের পীঠস্থান অশুচি করেছে। শুদ্ধি বারি তার উপরে সিঞ্চন করা হয় নি, তাই সে অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোনো ব্যক্তি অশুচি হয়ে যায় এবং নিজেকে শুচি না করে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই ইস্রায়েলের অন্যান্য লোকদের থেকে পৃথক রাখা হবে কারণ সে ঈশ্বরের পবিত্র স্থানকে অশুচি করেছে| সেই ব্যক্তির ওপরে সেই বিশেষ জল ছিটোনো হয় নি তাই সে শুচি হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে ব্যক্তি অশুচি হয়ে নিজেকে পাপমুক্ত না করে, সে সমাজের মধ্যে থেকে উচ্ছিন্ন হবে, কারণ সদাপ্রভুর পবিত্র স্থান অশুচি করেছে; তার উপরে বিশুদ্ধ জল ছেটানো হয়নি, সে অশুচি।