Numbers 19:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই তাদের পালনীয় চিরস্থায়ী নিয়ম হবে এবং যে কেউ সেই পাক-পবিত্রকরণ পানি ছিটিয়ে দেয়, সে নিজের কাপড় ধুয়ে ফেলবে। যে জন সেই পাক-পবিত্রকরণ পানি স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের জন্য এই আদেশ হবে চিরস্থায়ী। “যে ব্যক্তি সেই জল ছিটাবে, সেও নিজের পোশাক ধুয়ে নেবে এবং যে কেউ সেই শুদ্ধকরণের জল স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা তাহাদের পালনীয় চিরস্থায়ী বিধি হইবে; এবং যে কেহ সেই অশৌচঘ্ন জল ছিটাইয়া দেয়, সে আপন বস্ত্র ধৌত করিবে; এবং যে জন সেই অশৌচঘ্ন জল স্পর্শ করে, সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা তাহাদের পালনীয় চিরস্থায়ী বিধি হইবে, এবং যে কেহ সেই শুচিকরণ জল ছিটাইয়া দেয়, সে আপন বস্ত্র ধৌত করিবে। যে জন সেই শুচিকরণ জল স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম। “যে লোক এই শুচি করবার জল ছিটাবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে। যদি কেউ এই শুচি করবার জল ছোঁয় তবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম। “যে লোক এই পাক-সাফ করবার পানি ছিটাবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে। যদি কেউ এই পাক-সাফ করবার পানি ছোঁয় তবে সে সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিরস্থায়ী এই বিধি তাদের পালন করতে হবে। শুদ্ধি বারি যে সিঞ্চন করবে তাকেও পরণের কাপড় ধুয়ে ফেলতে হবে। শুদ্ধি বারি যে স্পর্শ করবে সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই নিয়ম তোমাদের জন্য চিরকাল চলবে| যে ব্যক্তি সেই বিশেষ জল ছিটোয সে অবশ্যই তার বস্ত্রাদিও ধোবে| যে কোনো ব্যক্তি সেই বিশেষ জল স্পর্শ করবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা তাদের পালন করার চিরস্থায়ী নিয়ম হবে এবং যে কেউ সেই বিশুদ্ধ জল ছিটিয়ে দেয়, সে তার পোশাক ধোবে এবং যে কেউ সেই বিশুদ্ধ জল স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।