Numbers 19:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তোমরা ইমাম ইলিয়াসরকে সেই গাভী দেবে এবং সে তাকে শিবিরের বাইরে নিয়ে যাবে এবং তার সম্মুখে সেটি জবেহ্ করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তা নিয়ে যাজক ইলীয়াসরকে দেবে; সেটিকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে তাঁর সামনে জবাই করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তোমরা ইলীয়াসর যাজককে সেই গাভী দিবে, এবং সে তাহাকে শিবিরের বাহিরে লইয়া যাইবে, এবং তাহার সম্মুখে তাহাকে হনন করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তোমরা যাজক ইলীয়াসরকে সেই গাভী দিবে, এবং সে তাহাকে শিবিরের বাহিরে লইয়া যাইবে, এবং তাহার সম্মুখে তাহাকে হনন করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেটা তোমরা পুরোহিত ইলীয়াসরকে দেবে। ছাউনির বাইরে নিয়ে তার সামনে এটা কাটতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেটা তোমরা ইমাম ইলীয়াসরকে দেবে। ছাউনির বাইরে নিয়ে তার সামনে এটা জবাই করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সেই গাভীটি পুরোহিত ইলিয়াসরকে দেবে এবং সেটিকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে তার সম্মুখে হনন করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই গোরুটিকে যাজক ইলীয়াসরের কাছে দিয়ে দাও| ইলীয়াসর সেই গোরুটিকে শিবিরের বাইরে নিয়ে যাবে এবং সেখানে এটি হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ইলীয়াসর যাজককে সেই গাভী দেবে এবং সে তাকে শিবিরের বাইরে নিয়ে যাবে এবং তার সামনে তাকে হত্যা করবে।