Numbers 19:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম ইলিয়াসর তার আঙ্গুল দিয়ে তার কিঞ্চিৎ রক্ত নিয়ে জমায়েত-তাঁবুর সম্মুখে সাতবার সেই রক্ত ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যাজক ইলীয়াসর তাঁর আঙুলে সামান্য রক্ত নিয়ে, সমাগম তাঁবুর অভিমুখে সাতবার ছিটিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইলীয়াসর যাজক আপন অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া সমাগম-তাম্বুর সম্মুখে সাত বার সেই রক্ত ছিটাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইলীয়াসর যাজক আপন অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া সমাগম-তাম্বুর সম্মুখে সাত বার সেই রক্ত ছিটাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিত ইলীয়াসর তার আংগুলে করে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর সামনের দিকে সাত বার ছিটিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমাম ইলীয়াসর তার আংগুলে করে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর সামনের দিকে সাত বার ছিটিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ইলিয়াসর নিজের আঙুলে তার রক্ত কিছুটা নিয়ে সম্মিলন শিবিরের সামনে সাতবার ছিটিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজক ইলীয়াসর কিছুটা রক্ত তার আঙুলে নিয়ে তা পবিত্র তাঁবুর দিকে সাতবার ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলীয়াসর যাজক তার আঙ্গুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে সমাগম তাঁবুর সামনে সাত বার সেই রক্ত ছিটিয়ে দেবে।